admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ট্রেনে কাটা পড়ে ১ যুবকের মৃত্যু হয়েছে। পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি শিবগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছলে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় এ দুঃর্ঘটনা ঘটে।
মৃত ঐ যুবকের পরিচয় কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে যে, ঐ যুবক ট্রেনের দরজার কাছে ছিলো পরে ট্রেনের ঝাকিতে পা পিছলে পড়ে ট্রেনে কাটা পড়ে।
ঠাকুরগাঁও জেলার স্টেশন মাস্টার আখতারুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে সকাল ৯:১০টা নাগাদ ঐ যুবক ট্রেনে কাটা পড়ে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে লাশ উদ্ধার করবে।