admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ মার্চ, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
মোঃ হুমায়ুন কবির রেজা,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ১ মার্চ, ২০২৩ “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ ঠাকুরগাওয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জনাব,রমেশ চন্দ্র সেন এম,পি, বিশেষ অতিথি ছিলেন জনাব,জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার ঠাকুরগাঁও। র্যালি ও আলোচনা সভায় জেলার সকল সরকারি বেসরকারি জীবন বীমা ও সাধারণ বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব,রমেশ চন্দ্র সেন বলেন, বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কারন বীমা সকল শ্রেণীপেশার মানুষকে স্বাভাবিক জীবন যাপনে প্রতিবন্ধকতা অতিক্রমে সহায়ক ভূমিকা পালন করে থাকে।