admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর (পাঠানপাড়া) গ্রামে এক গৃহবধু (৩২) গণধর্ষন ও মারপিটের অভিযোগে মামলা দয়ের করেন। এ ঘটনায় সম্প্রতি গত বুধবার স্থানীয় এক ইউপি সদস্য সহ ৯ জনের নাম উল্লেখ করে রুহিয়া থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহবধু। ৩ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি গত ২০ এপ্রিল গৃহবধু তার শ্বশুড়ের ভুট্টা ক্ষেতে পাতা তুলছিলেন। এমন সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর (পাঠানপাড়া ) গ্রামের মো: আকবর আলীর ছেলে মো: মোস্তাফিজুর রহমান (গাজী)’র নেতৃত্বে ৩ জন লোক পেছন থেকে ঐ গৃহবধুর মুখ চেপে ধরে ধর্ষনের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় গৃহবধু চিৎকার করার চেষ্টা করলে মোস্তাফিজুর রহমান ও অন্যান্য আসামীরা ধারালো অস্ত্র বের করে গলায় লাগিয়ে চিৎকার করতে মানা করেন। পরক্ষনেই আসামীরা ঐ গৃহবধুর মুখে উড়না পেঁচিয়ে পালাক্রমে ধর্ষন করে। এ সময় ঐ গ্রামের এক নারী চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জন ঘটনাস্থলে এসে উল্লেখিত ৩ জনকে আটক করে। এ সংবাদ আটককৃতদের বাড়িতে পৌছালে তারাও দলবল নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট করে ঐ গৃহবধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে গুরুতর জখম করে। পরে ঐ গৃহবধু সহ আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঐ গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। গনধর্ষণ ও মারপিটের ঘটনায় অভিযোগ করে রুহিয়া থানায় মামলা দায়ের করেন।
আসামীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর (পাঠানপাড়া) গ্রামের মো: আকবর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (গাজী) ৩৫), মৃত এশরারুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৩৩), জয়নাল আবেদিনের ছেলে ও আখানগর ইউপির ৯নং- ওয়ার্ডের মেম্বার মো: জনি পারভেজ (৩১), মৃত ইশারত খাঁয়ের ছেলে মো: মোকাব্বের আলী, মৃত আজির উদ্দীনের ছেলে মো: হোসেন আলী (৩৮), মো; আকবর আলীর ছেলে মো: মশিউর রহমান (৩৪), মৃত জমি উদ্দীনের ছেলে মো: আব্দুস সাত্তার (ছত্তর), মো: আকবর আলীর ছেলে মো: মনছুর আলী (৩০), মৃত আজির উদ্দীনের ছেলে মো: আকবর আলী (৫৮)। এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।