হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় কৃত্রিম সংকট দেখিয়ে ডিলাররা সাধারণ চাষিদের কাছে বেশি দামে রাসায়নিক সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। ক্যাশ মেমোর মাধ্যমে চাষিদের কাছে সার বিক্রির নিয়ম থাকলেও তা মানছেন না ডিলাররা। অদৃশ্য কারণে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৪৫০ টাকা বেশি দরে বিক্রি হলেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্নিষ্ট কর্তৃপক্ষ।

কৃষি বিভাগ ও বিএডিসি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার বাফার নিবন্ধিত ৬৩ জন ডিলার প্রতিটি ইউনিয়নে ইউরিয়া সার বিক্রি করবেন। অন্যদিকে, বিএডিসির ২১১ জন ডিলার শুধু নন-ইউরিয়া সার (টিএসপি, ডিএপি, এমওপি) বিক্রি করবেন। কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করবে বাফা ও বিএডিসি। তবে বিএডিসির ২১১ জন ডিলারের মধ্যেই বাফার ৬৩ জন ডিলার অন্তর্ভুক্ত। তারাই সব প্রকার সারের বরাদ্দ পান। বাকিরা শুধু নন-ইউরিয়া সারের বরাদ্দ পান।

উত্তরের ধান ও সবজি উৎপাদনের জেলা হিসেবে পরিচিত ঠাকুরগাঁও। ধান ও সবজি উৎপাদনে প্রয়োজনীয় রাসায়নিক সার অধিক দামে কেনার কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ চাষিদের। তারা জানান, সার কেনার সময় ক্যাশ মেমো চাইলে ডিলাররা বলেন সার নেই। আর বেশি দামে কিনলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এভাবে ডিলাররা বিভিন্ন ব্যবসায়ীর নামে শত শত বস্তা ক্যাশ মেমো করছেন। আর চাষিদের কাছে মেমো ছাড়া বেশি দামে বিক্রি করছেন। জানা গেছে, সরকারিভাবে এক বস্তা (৫০ কেজি) ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ডিলার পর্যায়ে সার এক হাজার এবং চাষি পর্যায়ে এক হাজার ১০০ টাকা মূল্য নির্ধারণ করা হলেও চাষিদের কাছে বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৪৫০ টাকায়।

একইভাবে ডিএপি সার ডিলার পর্যায়ে ৭০০ টাকা আর চাষি পর্যায়ে ৮০০ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৮২০-৮৫০ টাকা। এ ছাড়া ইউরিয়া ডিলার পর্যায়ে ৭০০ টাকা আর চাষি পর্যায়ে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে চাষিদের কাছে বিক্রি হচ্ছে ৮৩০-৮৬০ টাকা। একইভাবে মিউরেট অব পটাশও (এমওপি) বেশি দামে বিক্রি করা হচ্ছে চাষিদের কাছে। বিএডিসির একাধিক ডিলার বলেন, বিএডিসির সাধারণ ডিলাররা প্রতি মাসে নন-ইউরিয়া সারের বরাদ্দ পান দুই থেকে তিন টন আর বাফারসহ বিএডিসির ডিলাররা মাসে বরাদ্দ পান ৪০-৬০ টন। তাই সারের বাজার তাদের হাতে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার হরিহরপুর এলাকার চাষি বেলাল হোসেন বলেন, শিবগঞ্জ ও পল্লী বিদ্যুৎ, ভাউলারহাট, রোড বাজারে বিএডিসির ডিলার, বাফারসহ কয়েকটি দোকানে সার কিনতে গিয়েছিলাম। তারা বস্তায় সরকারের দামের চেয়ে ৩০০-৪০০ টাকা বেশি দাম নিলেও ক্যাশ মেমো দিচ্ছে না।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, সার নিয়ে কর্মকর্তাদের মাঠ পর্যায়ে তদারকি নেই। ডিলাররা নিজেদের সুবিধার্থে সিন্ডিকেট গড়ে তুলেছেন। বিএডিসি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম ভাসানী বলেন, সার ডিলারদের কোনো সিন্ডিকেট নেই। তবে সমিতি আছে। নিয়ম অনুযায়ী ডিলাররা সার উত্তোলন করে সরকারি দরেই বিক্রি করছেন। তবে চাহিদার চেয়ে টিএসপি ও এমওপি সারের সরবরাহ কম। সে জন্য কেউ বেশি নিতে পারে। যারা বেশি নিচ্ছেন, তারা অন্যায় করছেন। ঠাকুরগাঁও বাফারের ইনচার্জ আসাদুজ্জামান খান বলেন, জুলাই মাসে ৬৩ জন ডিলার বরাদ্দের চার হাজার ৫০০ টন সার উত্তোলন করছেন। সারের কোনো কমতি নেই।

ঠাকুরগাঁও বিএডিসির (সার) সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ২১১ জন ডিলারের অনুকূলে জুলাই মাসে টিএসপি সারের বরাদ্দ এক হাজার ৯৬, এমওপি এক হাজার ৮৬ টন, ডিএপি এক হাজার ৬১৯ টন। পর্যাপ্ত সার রয়েছে। এখন পর্যন্ত কোনো ডিলার সার না পেয়ে ফেরত যাননি। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, অভিযোগ পেয়ে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তদারকি জোরদার করা হয়েছে। কোনো ডিলারের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ প্রমাণিত হলে তার লাইসেন্স বাতিল করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 11 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 14 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক