admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
মোছাঃ লামিয়া আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের গ্রামে ও শহরে আম গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। আর এই মুকুল ভরা ডালে নতুন পাতার হাতছানি মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছির দল। বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আম ফলন হয়। আমের মধ্যে রয়েছে বাহারি ও মন মাতানো আম। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গোপালভোগ, খিরসা, অরুনা, ল্যাংড়া, আমরোপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা কালিভোগ, কাঁচামিঠা তোতাপুরি,কারাবাউ, গোপালখাস,কেন্ট ,সূযপুরী, হাঁড়িভাঙ্গা,ছাতাপরা,গুঠলি,কালাবতি ইত্যাদি।
বাংলাদেশের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায় আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও কাল বৈশাখী ঝড় না হলে বাম্পার ফলনের আশা করছেন আম চাষীও ব্যাবসায়ীরা। এই জেলার মাটি উঁচু ও বেলে দোআঁশ । কৃষকরা এই মাটিতে ধান গম ভুট্টা পাট ইত্যাদি চাষ করতেন। কিন্তু লাভবান না হওয়ার কারণে তারা আম বাগান করেন। এবং লাভবান হন। ঠাকুরগাঁও জেলার মধ্যে বালিয়াডাঙ্গী , পীরগঞ্জ,রাণীশংকৈল ইত্যাদি এলাকার মানুষ।
ঠাকুরগাঁও জেলার বিখ্যাত আমের নাম সূযপুরী। এটি সাধারণত বালিয়াডাঙ্গী এলাকায় বেশি চাষ হয়। পাতলা আটি ও সুমিষ্ট গন্ধ যেন সকলের মন কেড়ে নেয়। আমের আকার দেখতে ছোট হলেও স্বাদে গন্ধে অতুলনীয়। ইতিমধ্যে চাষীদের কৃষি বিভাগ থেকে পরিচর্যার যাবতীয় পরামর্শ প্রদান করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে এবং কাল বৈশাখী ঝড় না হলে আমের বাম্পার ফলন হবে, আশা করছেন।