admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী লক্ষ্মী চন্দ্র বর্মণ বলেন, এটা সরকারি কোনো নির্দেশনা না, আমি এমনিতে ২১ অক্টোবর বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ রেখেছি। আগের দিন সরকারি ছুটি ছিল, ২১ অক্টোবর বৃহস্পতিবার, ২৩ অক্টোবর শুক্রবার এমনি বন্ধ থাকবে। এ জন্য ২২ অক্টোবর বৃহস্পতিবার আমি বিদ্যালয় বন্ধ রেখেছি।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় খোলা ও বন্ধ প্রধান শিক্ষকের ইচ্ছায় হয় বলে অভিযোগ করেছেন অভিভাবক-শিক্ষার্থীরা। ২১ অক্টোবর বৃহস্পতিবার কোনো কারণ ছাড়া প্রধান শিক্ষক শ্রী লক্ষ্মী চন্দ্র বর্মণ বিদ্যালয়ের ছুটি ঘোষণা করেন। সকাল থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক কেউ যাননি। আকচা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র পরিমল চন্দ্র সাংবাদিকদেরকে বলে, ‘২১ অক্টোবর বৃহস্পতিবার আমাদের স্কুল খোলা থাকার কথা, কিন্তু প্রধান স্যার ছুটি দিয়েছেন।
কারণ জানতে চাইলে স্যার বলেন, কোনো কারণ নাই, এমনি তোমরা ২১ অক্টোবর বৃহস্পতিবার বিদ্যালয়ে আসবা না। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির জহিরুল বলে, পূজা ও ঈদে মিলাদুন্নবীর ছুটি সহ বেশ কিছু দিন ধরে আমাদের স্কুল বন্ধ ছিল। পড়াশোনা পিছায়ে পড়ছি। প্রধান শিক্ষক স্যার আমাদেরকে ২১ অক্টোবর বৃহস্পতিবার ছুটি দিয়ে একেবারে ২৩ অক্টোবর শনিবারের আসতে বলেছেন। ২১ অক্টোবর বৃহস্পতিবার সব স্কুল খোলা, শুধু আমাদেরটাই বন্ধ। আলতাফ নামের এক অভিভাবক বলেন, ‘স্কুলটি আমার বাড়ির পাশে। ছেলে স্কুলে না যাওয়ায় খোঁজ নিয়ে জানলাম, স্কুল বন্ধ। কেন বন্ধ তা জানতে পারিনি। ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আসেননি।