admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও শহরের বড় মাঠ থেকে ব্যাটারি চালিত একটি অটোচার্জার (রিকশা) চুরি হয়েছে । এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অটোচার্জার মালিক সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন সদরের শীবগঞ্জ পশ্চিম পারপূর্গী গ্রামের আবেদ আলীর ছেলে।
রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) রাস্তার পাশ থেকে চুরির ঘটনাটি ঘটেছে।
অটোচার্জার মালিক জানান, প্রতিদিন ন্যায় অটোচার্জার গাড়িটি ভাড়া চালার জন্য শহরে আসেন। ঈদের দ্বিতীয় দিন রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁও বড় মাঠের মেইন রাস্তার পাশে অটো চার্জ গাড়িটি রেখে টাকা খুচরা করতে যায়। পরে এসে দেখে গাড়িটি নেই। অটোচার্জারটি কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরে গাড়িটি পাইনি। পরে চুরির ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী চালক।
তবে শহরে এমন চুরির ঘটনা প্রায় ঘটছে। রাস্তায় সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ অপরাধীকে ধরছে না বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অটো চার্জার চুরি ঘটনায় সাদ্দাম হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ কাজ করছে।