admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুরে মটরসাইকেল ট্রলি সংঘর্ষে ১ জন গুরুতর আহত হয়েছে। হরিপুর উপজেলার ৪ নং ডাংগীপাড়া ইউনিয়নের ডাংগীপাড়া উচ্চ বিদ্যালয় এর নৈশ প্রহরী মোঃ সৈয়ব আলী, পিতা মোঃ আব্দুল জব্বার, মটরসাইকেল আরোহী পাওয়ার ট্রলার চালিত ট্রলির সাথে সকাল ৯ টায় ডাংগীপাড়া আব্দুল হকের হাসকিং মিলের সামনে সংঘর্ষ হলে গুরুত্বর আহত হন।
প্রথমে তাকে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ট্রলির মালিক মন্টু নামক ডাংগীপাড়া ৪ নং ওয়ার্ড এর বাসিন্দা ও আহত মটরসাইকেল আরোহী ডাংগীপাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।