admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
মোছাঃ লামিয়া আক্তার, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ট্রেনে কাটা পড়ে আসলাম বিহারী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৭ জুন সোমবার বিকাল ৪ঃ৩০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ রেল স্টেশনে কাছেই এ দুর্ঘটনা ঘটে। সে বাবলু ব্রিক্সের ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নিহত ঐ ব্যক্তি ২৭ জুন সোমবার বিকালে শীবগঞ্জ রেল স্টেশনে ছাগল চড়াচ্ছিলেন এবং মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন আসলে তিনি ছাগল তাড়াতে গিয়ে নিজেই ট্রেনের নিচে পড়ে যান। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে আসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি এক ছেলে (২৪) ও এক মেয়ে (১৯) এবং স্ত্রী রেখে অকালে চলে গেলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।