হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ের শিবগঞ্জে দুই গ্রুপে সংঘর্ষ আহত-৬ জন ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শীবগঞ্জে ৫৪ শতক সরকারি খাসজমি নিয়ন্ত্রণ নিয়ে মসজিদ কমিটির লোক ও লীজ পেয়েছেন দাবিকারি ২ গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ১ আগস্ট রোববার রাতে উভয় পক্ষের সংঘর্ষে ২ গ্রুপে কমপক্ষে ৭ জন আহত হন। এ ঘটনায় শীবগঞ্জ চৌরাস্তা এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। আহতরা হলেন আল মামুন (৩১), আবু জাহেদ (২৪), মিলন (২৮), ফরহাদ (২২), এস এম মোস্তাক (৪৭), এস এম ইমরান আলী, ওয়ালিউর রহমান। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীবগঞ্জ চৌরাস্তার ৫৪ শতক খাস জমির দখলকে কেন্দ্র করে স্থানীয় রাজিউল ইসলাম ও শীবগঞ্জ কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ চলে আসছিল। রাজিউল ইসলাম রাজু ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলুর ছোট ভাই।

এরই ধারাবাহিকতায় মসজিদের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন ও রাস্তা সংলগ্ন নয়নজলির ৯ শতক জমিতে স্থাপিত দোকানপাঠ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে দ্বন্দের সৃষ্টি হয়। ওই দিন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক ও লীজ পেয়েছেন মর্মে দাবিকারী রাজিউল ইসলামের বড় ভাই হাবিবুল ইসলাম বাবলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবলুর চাচাতো ভাই ও জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন ও নজরুল ইসলামের নেতৃত্বে একদল লোক এমদাদুল হকের উপরে চড়াও হয়ে মারপিটের চেষ্টা করে। এ সময় সাবেক জামালপুর ইউপি চেয়ারম্যান এস এম মোস্তাক মারপিট থামাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু বলে, ২০১১ সালের ২২ ডিসেম্বর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দরপত্রের মাধ্যমে ৩১ লাখ ৭৬ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে আমার ছোট ভাই রাজিউল ইসলামের নিকট বিক্রি করে দিলেও উক্ত সম্পত্তি অর্পিত মর্মে রেজিষ্ট্রি করে দেয়নি। পরে ওই সম্পত্তি অবমুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। পরে এ বিষয়ে জেলা প্রশাসক মামলা দিলেও ২০২০ সালের ২ ডিসেম্বর মামলা খারিজ হয়ে জমি অবমুক্ত হয় এবং ১৭ সালের ১৭ আগস্টের স্বাক্ষরিত ডিক্রী বহাল রাখা হয়।

এতে করে ওই সম্পত্তির দাবিদার হন আমার ভাই রাজিউল ইসলাম। মারপিটের বিষয়ে তিনি বলেন, মসজিদ কমিটির সদস্যরা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মসজিদ পরিচালনা করলেও বিভিন্ন অনিয়মের কারনে চলতি বছরের ২১ মে পুরাতন কমিটি ভেঙ্গে মঞ্জুর আলমকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রায় ৬ বছর ধরে মসজিদের সামনের দোকানপাঠ থেকে কোন ভাড়া গ্রহন করা হয়নি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আ’লীগের সভাপতি এমদাদুল হক বলেন, উল্লেখিত ৫৪ শতক জমিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে আসছিল।

ওই জমির সামনের অংশে ১৩-১৪টি দোকান ঘর থেকে দীর্ঘদিন ধরে শীবগঞ্জ কেন্দ্রীয় মসজিদ কমিটি দেখাশুনা করে আসছে। কিন্তু হঠাৎ হাবিবুল ইসলাম বাবলু ওই জমি নিজেদের দাবি করে জমি দখলের পায়তারা শুরু করে। ঘটনার দিন আমি মাগরিবের নামাজ শেষে সেখানে গল্প করছিলাম। এ সময় হাবিবুল ইসলাম বাবলু সেখানে উপস্থিত হয়ে আমাকে সেখানে কেন দাড়িয়ে আছি সে বিষয়ে বলতে থাকলে বাক বিতন্ডা শুরু করে। উল্লেখিত ৫৪ শতক জমির মালিকানার কাগজপত্র বারবার বাবলুর কাছে চাইলেও তিনি দেখাননি। তিনি কাগজপত্র দেখালে জমি ছেড়ে দিব। মসজিদের জন্য জমি দান করলে ভাল না করলেও মসজিদ অন্যত্র সরিয়ে নিব।

এ সময় বাবলুর লোকজন আমাকে গালাগালি করে অহেতুক ধাক্কাধাক্কির চেষ্টা করে। সামনের দোকানের অংশটুকু জেলা পরিষদের। ৫৪ শতকের ভেতরে ওই ৯ শতক না। এই দোকানগুলি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু পায়তারা করছেন। জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান এস এম মোস্তাক বলেন, ওই ৫৪ শতক জমিতে দীর্ঘদিন থেকে ইউনিয়ন পরিষদ ও মসজিদ স্থাপিত হয়ে ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদ অন্যত্র সরিয়ে নিলেও মসজিদ সেখানেই রয়েছে। এর আগে ওই জমির সামনের অংশে নয়নজলির ৯শতক জমির দোকানপাঠ থেকে ভাড়া মসজিদ কমিটি গ্রহন করছিল।

কিন্তু কিছুদিন থেকে ওই জমি নিজেদের দাবি করে হাবিবুল ইসলাম বাবলু পক্ষ দখলের পায়তারা করছে। এটি অর্পিত সম্পত্তি ও সামনের দোকানের অংশ জেলা পরিষদের উল্লেখ করে বারবার তাদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা না মেনেই দখলের উদ্দেশ্যে গতকাল রোববারের মারপিটের ঘটনা ঘটায়। এতে আমিও আহত হই। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ জমা দেয়নি। ঘটনার পরপরই তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তিতে ঘটনার প্রকৃত বিষয় জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে ৫৪ শতক সরকারি খাসজমি নিয়ন্ত্রণ নিয়ে মসজিদ কমিটির লোক ও লীজ পেয়েছেন দাবিকারি ২ গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত রোববার রাতে উভয় পক্ষের সংঘর্ষে ২  গ্রুপের কমপক্ষে ৭ জন আহত হন। এ ঘটনায় শীবগঞ্জ চৌরাস্তা এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। আহতরা হলেন আল মামুন (৩১), আবু জাহেদ (২৪), মিলন (২৮), ফরহাদ (২২), এস এম মোস্তাক (৪৭), এস এম ইমরান আলী, ওয়ালিউর রহমান।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শীবগঞ্জ চৌরাস্তার ৫৪ শতক খাস জমির দখলকে কেন্দ্র করে স্থানীয় রাজিউল ইসলাম ও শীবগঞ্জ কেন্দ্রীয় মসজিদ কমিটির সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ চলে আসছিল। রাজিউল ইসলাম ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর ছোট ভাই। এরই ধারাবাহিকতায় মসজিদের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন ও রাস্তা সংলগ্ন নয়নজলির ৯শতক জমিতে স্থাপিত দোকানপাঠ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে দ্বন্দের সৃষ্টি হয়। ওই দিন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক ও লীজ পেয়েছেন মর্মে দাবিকারী রাজিউল ইসলামের বড় ভাই ও বাবলু কোচের মালিক হাবিবুল ইসলাম বাবলুর কথা কাটাকাটি করে। অনেকে জানান হাবিবুল ইসলাম বাবলু মানুষের সাথে প্রায় খ্যারাপ আচরণ করে। এবং ক্ষমতার জরে দাবিয়ে রাখার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের আইনের আওতায় আনার জোর দাবী জানান। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 11 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 14 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক