admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ
লামিয়া আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ যানাজায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ এলাকার ভুজারিপাড়া গ্রামে ওসমান (৭০) গরু ব্যবসায়ী গত ৬ জানুয়ারি বৃহস্পতিবার ১০ টায় দুইটি বিদেশি গরু নিয়ে শিবগঞ্জ বাজারের দিকে বিক্রয় করার উদ্দেশে রওনা দেন পথে মধ্যে আচমকা গরু দুইটি তাঁকে আক্রমণ করে তিনি সামাল দিতে না পারায় আহত হোন।
এর পর এলাকাবাসি তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ডাক্তার তাঁর অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর চিকিৎসা শুরু করার কিছুক্ষণ মধ্যে সে মৃত্যু বরণ করে।
আজ ৭ জানুয়ারি শুক্রবার দুপুর ২ টার মৃত ওসমান (৭০) এর দাফন সম্পন্ন করা হয়।