admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীতে মাছ ধরার সময় নিখোঁজ হয় সুজন সিংহ (১৫) নামে এক কিশোর। নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে নদীর পানিতে সেই কিশোরের মরদেহ ভেসে উঠছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের নাগর নদীতে কিশোরের মরদেহ নিখোঁজের একই স্থান থেকে উদ্ধার করে স্থানীয়রা।এর আগে, শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নাগর নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় নিখোঁজ হয় সুজন।
সুজন সিংহ উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলা বাড়ি গ্রামের দ্বিজেন্দ্রনাথ সিংহর ছেলে। নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু ডোঙ্গা।