মনসুর আহমেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শহিদুল ইসলাম শহীদ নামের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শহিদুল ইসলাম পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম