admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
মো: হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও বাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার।দেশে উন্নয়নের ফলে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন,শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ঠাকুরগাঁও বাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। এতে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়বে। আগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫০ হাজার।
ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি সিংপাড়া এলাকায় ২.৫ একর জায়গায় ৭ তলা বিশিষ্ট এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।এখন দেশের রাস্তাঘাটসহ সকল প্রকার উন্নয়নের ফলে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ এখন সকল সেবা পাচ্ছে।
করোনাকালে শিল্প–বাণিজ্য, এমনকি বিচারিক কার্য অনলাইনে সম্পাদন হয়েছে।প্রতিমন্ত্রী বলেন,আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিসরে কাজ করতে পারবে।
এই সময়, ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন শেষে জুনাইদ আহমেদ পলক প্রকল্প এলাকায় গাছের চারা রোপণ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।