হোম
অপরাধ

টেকনাফে পুলিশের গুলিতে সিনহার খুনের রহস্য জানতে উদগ্রীব মানুষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২০ ১০:৫৬ পূর্বাহ্ণ

পুলিশের গুলিতে সিনহার খুনের রহস্য-এম কে নিউজবিডি

ফাইল ছবি

টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় গ্রেফতার ১০ আসামির মধ্যে ৭ আসামিকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। আসামিরা কী তথ্য দিচ্ছেন তা তদন্তকারীরা প্রকাশ করেননি। তবে কক্সবাজারের উৎসুক মানুষের মধ্যে তথ্য তথা হত্যা রহস্য জানার আগ্রহ প্রবল। চঞ্চল্যকর খুনের প্রকৃত রহস্য জানতে মানুষ প্রহর গুনছেন। ৭ আসামিকে র‌্যাবের রিমান্ডে নেয়ার পর থেকে কক্সবাজার, টেকনাফের হাট-বাজার, অফিস-আদালত, মাঠঘাট সর্বত্রই মানুষের আলোচনা কী তথ্য দিচ্ছেন অভিযুক্তরা? গণমাধ্যম কর্মী দেখলেই মানুষ জিজ্ঞাস করছেন সিনহা হত্যা মামলায় রিমান্ডে আসামিরা কি তথ্য দিচ্ছেন?

মামলার আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী, নন্দলাল রক্ষিতকে এখনো রিমান্ডে নেয়া হয়নি। তারা কক্সবাজার কারাগারে রয়েছেন। তবে রিমান্ডে নেয়া ৭ আসামি হচ্ছে কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া ও পুলিশের মামলার তিন সাক্ষী যথাক্রমে- নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো: আয়াজ। এর পরে জিজ্ঞাসাবাদ করা হবে আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল রক্ষিতসহ তিনজনকে। জানা গেছে তাদের কাছ থেকে অনেক চমকপ্রদ তথ্য পাচ্ছেন মামলা তদন্তকারী সংস্থা র‌্যাব। তবে তা এখনই প্রকাশ করা হচ্ছে না। তদন্তের স্বার্থেই তা প্রকাশ করা হচ্ছে না।

এদিকে মেজর সিনহা হত্যার আলোচিত ঘটনা তদন্তে আজ রোববার ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিয়ে গণশুনানি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ইতোপূর্বে গত ১২ আগস্ট এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির এ সদস্য জানিয়েছেন, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিবর্গদের গণশুনানির আয়োজন করা হয়েছে।

৭ আসামি র‌্যাবের রিমান্ডে টেকনাফে প্রত্যক্ষদর্শীদের গণশুনানি আজ। গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের শামলাপুর পুলিশ চেকপোস্টে গাড়ি তল্লাশিকে’ কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ আলোচিত ঘটনার তদন্তে গত ২ আগস্ট কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলিকে প্রধান এবং পুলিশ সুপারের একজন প্রতিনিধি (অতিরিক্ত পুলিশ সুপার) ও সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির একজন প্রতিনিধির সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরদিন ৩ আগস্ট কমিটি পুনর্গঠন করে চার সদস্যবিশিষ্ট করা হয়। এতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করা হয়। এই কমিটির সদস্য রাখা হয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি)-এর একজন প্রতিনিধি এবং সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির একজন প্রতিনিধি।

তদন্ত কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলি বলেন, টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শী ব্যক্তিবর্গকে নিয়ে গণশুনানি অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিবর্গকে নির্ধারিত সময় ও তারিখে উপস্থিত হয়ে গণশুনানিতে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে অবহিতও করা হয়েছে বলে তিনি জানান। এছাড়া গণশুনানি আয়োজনের বিষয়ে প্রস্তুতির পাশাপাশি সংশ্লিষ্ট পর্যায়ে অবহিত করা হয়েছে বলেও জানান মোহাম্মদ শাজাহান আলি।

র‌্যাবের ঘটনাস্থল পরিদর্শনঃ এদিকে ৩১ জুলাই টেকনাফে পুলিশের গুলিতে নিহত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকান্ডের স্থান পরিদর্শন করেছেন ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব-১৫ এর কর্মকর্তারা। গতকাল মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফ বাহারছরা শামলাপুর এলাকার পুলিশ চেকপয়েটের ঘটনাস্থল পরিদর্শন করেন।

র‌্যাবের তদন্তকারী দলটি প্রায় ঘণ্টাব্যাপী ঘটনাস্থলে অবস্থান করে স্থানীয় লোকজনের সাথে কথা বলে নানা ধরনের তথ্য সংগ্রহ করেন। এসময় ঘটনার প্রত্যক্ষদর্শীসহ এলাকার মানুষ জনকে মেজর সিনহা হত্যার ব্যাপারে নির্ভয়ে যেকোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। এ ব্যাপারে কেউ হুমকি ধমকি দিলে সাথে সাথে বিষয়টি র‌্যাবকে জানানোর জন্যও অনুরোধ জানান কর্মকর্তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক