হোম
অপরাধ

ঝিনাইদহ গণপূর্ত বিভাগে ভুয়া কাজ ও বিল ভাউচারে লোপাট ১০ কোটি টাকা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০১৯ ৯:৫৫ অপরাহ্ণ

Zhinaidha-pwd-mknewsbd

ফাইল ছবি

খবর প্রকাশের পর ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের কাজ শুরু করা হয়েছে।ঝিনাইদহ গণপূর্ত বিভাগে ভুয়া কাজ ও বিল ভাউচারে লোপাট ১০ কোটি টাকা শিরোনামে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরই জের ধরে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নন্দিতা রানী সাহা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন। চিঠিতে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুলনা সার্কেলকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত প্রেরণ করার জন্য অনুরোধ করেছেন। এদিকে, তদন্তের তথ্য আগে থেকে জানতে পেরে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ নিজের সীমাহীন দুর্নীতি আড়াল করতে ঠিকাদার সেজে বিভিন্ন সরকারী ভবনের মেরামত ও বৈদ্যুতিক কাজ শুরু করেছেন। শনিবার দুপুরে নিজ বাসভবনে নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সীমানা প্রাচীর উঁচুকরণ কাজ করছেন।
এছাড়া তিনি লোক নিয়োগ দিয়ে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া ডরমেটরি ভবন, নন গেজেটেড ডরমেটরি ভবন, জেলা জজের বাসা, সাবডিভিশন অফিস ও গণপূর্তে উপ-বিভাগীয় প্রকৌশলীর বাসাসহ প্রায় ৪০টি সরকারি অফিস তড়িঘড়ি করে রংচং শুরু করেছেন।  নতুন করে অভিযোগ উঠেছে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সাব স্টেশনের যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন কাজের টেন্ডার বাতিল করে সেই কাজের আবার বিল পরিশোধ করা হয়েছে। চুক্তি সম্পাদন না করায় চলতি বছরের ৩১ জানুয়ারি ঝিনাইদহ গণপূর্ত বিভাগের ১৭২ নং স্মারকে ঢাকার মেসার্স লিজা এন্টারপ্রাইজের টেন্ডারটি বাতিল করা হয়। কিন্তু মাসিক ক্যাশ হিসাব রেজিস্ট্রারে দেখা গেছে বাতিল হওয়া কাজের বিপরীতে ১৬ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। চলতি বছরের ১৬ জুন গ-০১৯৬০৩ নং চেকের মাধ্যমে মেসার্স লিজা এন্টারপ্রাইজকে এই টাকা দিয়েছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ। এদিকে ঝিনাইদহ জেলায় ৭টি মডেল মসজিদের নির্মাণ কাজ গোপনে ‘টেন্ডার রেট’ জানিয়ে দিয়ে তার পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
অধিদপ্তর থেকে তদন্ত আসার খবরে নতুন করে কাজ শুরু করা ও বাতিল টেন্ডারে বিল দেওয়ার বিষয়ে কথা বলতে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন।
এ ব্যাপারে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের উপ-সহকারি প্রকৌশলী শাওন হাওলাদারের কাছে নির্বাহী প্রকৌশলীর বাসভবনে রংচং করা ঠিকাদারের কথা জানতে চাইলে তিনি জানান, এই মুহূর্তে ঠিকাদারের নাম বলতে পারছি না। নির্বাহী প্রকৌশলীর স্যারই সঠিক করে বলতে পারবেন।
উল্লেখ্য; ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় শেষ কোথায় এই অনিয়মের: ঝিনাইদহ গণপূর্ত বিভাগে ভূয়া কাজ ও বিল ভাউচারে লোপাট ১০ কোটি টাকা শিরোনামে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসেন গণপূর্ত বিভাগ প্রধান প্রকৌশলীর অফিস। পরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী নন্দিতা রানী সাহা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি তদন্তের উদ্যোগ নেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 12 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক