admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ রিপোর্টারঃ সোমবার সকালে ঝিনাইদহের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া রেবা নামের এক শিক্ষার্থীর মৃত্যু এবং ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের স্কুল থকে আয়রন ট্যাবলেট খাওয়ানো হয় এবং তার পর পরই রেবা খুবিই অসুস্থ হয়ে পড়ে সেই সাথে আরো চার জন শিক্ষার্থী অসুস্থ হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলেও বাচানো যায়নি রেবাকে,অন্য চারজন শিক্ষার্থী রয়েছে চিকিৎসাধীন অবস্থায়।
তবে আয়রন ট্যাবলেট সেবনে নাকি অন্য কোনো কারনে তার মৃত্যু হয়েছে সেটি এখনও নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। ময়নাতদন্তের পরে বিষয়টি যানা যাবে। এছাড়াও অসুস্থ হয়ে পড়ে ফারজানা,আসমা,সুমাইয়া ও উর্মিলা নামের আরো চার শিক্ষার্থী অসুস্থ হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
উল্ল্যক্ষ! ,স্কুল পড়ুয়া কিশোরী মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি পূরনে ইউনিসেফের অর্থায়নে প্রতি সাত দিনে শিক্ষার্থীকে একটি করে আয়রন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে, ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ এবিষয়ে মুক্ত কলম ঝিনাইদহ প্রতিনিধিকে জানায়,সাধারনত আয়রন ট্যাবলেট খেয়ে কেউ মারা যায় না। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কিন্তু শিক্ষার্থী রেবা সঠিক কি কারনে মারা গেলো এমুহূর্তে বলা সম্ভব না,তদন্ত কমিটি গঠন করা হয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে ঠিক কি করনে এই মৃত্যু ও অসুস্থ হবার ঘটনাটি ঘটেছে।