admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত,সাঁতার জীবন রক্ষাকারী দক্ষতা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি-জনাব মনিরা বেগম জেলা প্রশাসক, ঝিনাইদহ।
বিশেষ অতিথি-জনাব সাইদুল করিম মিন্টু সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সেফ সুইমিং একাডেমী এ প্রতিযোগিতার আয়োজন করে। নবগঙ্গা নদীর পৌরসভার খাজুরা ব্রীজ এলাকার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ৩ কিলোমিটার দুরত্বের এ প্রতিযোগিতায় অংশ নেয় ১০ জন সাতারু। ৩ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে শহরের দেবদারু এভিনিউতে এসে শেষ হয়।
এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাতারু সুজা উদ্দিন। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণী পেশার মানুষ।