admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২ ৯:০৩ পূর্বাহ্ণ
অয়নিকা চৌধুরী, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে অবৈধ লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র বিহীন ইটভাটায় অভিযান চালিয়ে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সীমান্ত এলাকায় এ অভিযান চালু করা হয়। যানাজায় এই সব অবৈধ ইটভাটা গুলোতে কয়লার পরিবর্তে পরিবেশবান্ধব গাছ উজার করে পুড়িয়ে ইট প্রস্তুত করছে, যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যগে সদর দপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেস মিজ সাঈদা পারভীন এর নেতৃতে সহকারী পরিচালক মো: হারুন অর রশীদসহ অন্যান্য কর্মচারীবৃন্দর উপস্থিতিতে এ অভিযান পরিচালন করেন।
বিস্তারিত তথ্যমতে, দিনব্যপী ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৮টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে জরিমানা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ৫টি ইটভাটায় মালিক কে ১২ লাখ ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ বলেন, সকাল থেকে এ অভিযান শুরু করেছি এবং অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। চিমনি বসিয়ে মণকে মণ কাঠ পুড়িয়ে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তাই এসব ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো দরকার ছিলো এবং সারা জেলায় এভাবে অভিযান চালানো হবে।