হোম
অপরাধ

ঝিনাইদহের সাবেক প্রতাপশালী এসপি আলতাফ হোসেন স্বর্ন আত্মসাৎ এর দ্বায়ে চাকরি চ্যুত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ মে, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

এম.মাসুম আজাদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বর্ণ চোরাকারবারী বিপ্লব চ্যাটার্জির কাছ থেকে ১২০ ভরি স্বর্ণ উদ্ধারের পর মাদক বানিয়ে স্বর্ণ আত্মসাতের অভিযোগে তৎকালীন পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসনকে (পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ, সিলেট রিজিয়ন) চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৮ মে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মো. আখতার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের সুপার (এসপি) ও সাতক্ষীরার সাবেক এসপি আলতাফ হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বর্ণ চোরাকারবারী বিপ্লব চ্যাটার্জির কাছ থেকে ১২০ ভরি স্বর্ণ উদ্ধারপূর্বক থানায় জব্দ তালিকা তৈরি হওয়ার বিষয়টি জেলার তৎকালীন পুলিশ (এসপি) সুপার আলতাফ হোসেনকে জানানো হয়। কিন্তু তিনি উক্ত ঘটনায় থানায় স্বর্ণ চোরাচালানের মামলার পরিবর্তে মাদক মামলা রেকর্ড হওয়া এবং স্বর্ণ উদ্ধারের ঘটনাটি মাদক উদ্ধারের ঘটনায় সাজানোর বিষয়টি জানা সত্ত্বেও দায়ীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেননি।

এছাড়া এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অসত্য প্রতিবেদন দেওয়ার অভিযোগের অনুসন্ধানী প্রতিবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্র এ বিভাগে প্রেরণ করতঃ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে ২০১৯ সালের ৪ মার্চ ৬৯ নম্বর স্মারকে প্রস্তাব পাঠানো হয়। এর প্রেক্ষিতে গত ২০১৯ সালের ৯ জুলাই ৩১ নম্বর স্মারকে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নম্বর ০১/২০১৯ রুজুকরণসহ অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠানো হয়। এরপর অভিযুক্ত কর্মকর্তা গত ৪ আগস্ট, ২০১৯ তারিখে ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার ইচ্ছা পোষণপূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর জবাব দেন এবং গত ২১ অক্টোবর ২০২১ তারিখ ব্যক্তিগত শুনানিতে উপস্থিত হন।

সাতক্ষীরার সাবেক এসপি আলতাফ হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, পুলিশ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যাদি এবং শুনানিতে দেওয়া তার বক্তব্য ইত্যাদি পর্যালোচনায় অভিযোগটির তদন্ত হওয়া প্রয়োজন মনে হওয়ায় গত ২৫ জুন, ২০২০ তারিখের ১৪ নম্বর স্মারকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে বিভাগীয় মামলাটি তদন্তপূর্বক মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

এরপর মো. আতাউল কিবরিয়া গত ২৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ প্রমাণ হয়েছে মর্মে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে ২০২০ সালের ৩ নভেম্বর তারিখের ৩৯ নম্বর স্মারকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপ্রেক্ষিতে ২০২১ সালের ৫ জানুয়ারি ১৬ নম্বর স্মারকে তিনি সেই কারণ দর্শানোর জবাব দেন। এরপর মো. আতাউল কিবরিয়া গত ২৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ প্রমাণ হয়েছে মর্মে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে ২০২০ সালের ৩ নভেম্বর তারিখের ৩৯ নম্বর স্মারকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এরপ্রেক্ষিতে ২০২১ সালের ৫ জানুয়ারি ১৬ নম্বর স্মারকে তিনি সেই কারণ দর্শানোর জবাব দেন।

সেই কারণ দর্শাও নোটিশের জবাব পর্যালোচনা করে বাংলাদেশ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩)(গ) বিধিমোতাবেক গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণপূর্বক প্রস্তাবিত গুরুদণ্ড আরোপের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পরামর্শ) আইন, ১৯৭৯ এর ৬ নং ধারা মোতাবেক গত ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের ২৬ নম্বর স্মারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরামর্শ চাওয়া হয়। কমিশন আলতাফ হোসেন, পিপিএম (বিপি নং-৭২০১০০৮১৯০), পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, সিলেট রিজিয়নকে (সাবেক পুলিশ সুপার, সাতক্ষীরা) সরকারি চাকরি থেকে অপসারণের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণপূর্বক গত ৪ এপ্রিল, ২০২২ তারিখের ২২ নম্বর স্মারকে চিঠি দেয়।

এর প্রেক্ষিতে এসপি আলতাফ হোসেনের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচারণ’ -এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এবং বিপিএসসি প্রস্তাবিত দণ্ডের সঙ্গে একমত পোষণ করায় একই বিধিমালার ৪(৩) (গ) বিধিমতে গুরুদণ্ড হিসেবে তাকে ‘চাকরি তেকে অপসারণের’ বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি দেন।

প্রজ্ঞাপানে আরও বলা হয়, এর প্রেক্ষিতে সাতক্ষীরার সাবেক এসপি আলতাফ হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী আনা ‘অসদাচরণের’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় একই বিধিমালার ৪(৩) (গ) বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাকে চাকরি থেকে অপসারণ করা হলো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 13 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 1 day আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক