admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
মোঃ মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর দাখিল মাদ্রাসায় নিয়োগের পরীক্ষা প্রশ্নবিদ্ধ,ঘুষ বিনিময়ে নিয়োগ পরিক্ষার পূর্বেই চাকরি পেলো দুইজন। ১২ জন চাকরি প্রার্থী আবেদন করলেও পরিক্ষায় উপস্থিত ছিলো মাত্র তিন জন। নিয়োগ পরিক্ষা হবার পুর্বেই ঘোষণা করা হয়েছে চাকরি পাওয়া দুই জনার নাম।
খোজ নিয়ে জানা যায় খালিশপুর দ্খিল মাদ্রাসায় এক জন আয়া ও একজন নিরাপত্তা কর্মির নিয়োগ দেওয়া হবে। সেই সুবাদে, আয়া পদে, আবেদন করেছেন ০৪ জন। শুক্রবার সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয়েছে। উক্ত পরিক্ষায় উপস্থিত ছিলেন, নিয়োগ বোর্ডের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) লুৎফর রহমান। মহেশপুর উপজেলা শিক্ষা অফিসার, আমজাদ হোসেন। সভাপতি শাহজাহান ও মাদ্রাসার সুপার নজরুল ইসলাম এবং টিআর মোজাফফর।
সকল দায়িত্ববান ব্যক্তির উপস্থিতিতে কিভাবে পরীক্ষার আগেই আয়া পদে শিলা এবং নিরাপত্তা কর্মী পদে ছানোয়ারের নাম ঘোষনা হলো? খোজ নিয়ে যানা যায় মাদ্রাসার সভাপতি শাহজান এবং সুপার, নজরুল ইসলাম এই দুইটি শুন্য পদে মোটা টাকার বিনিময়ে নিয়োগ পরিক্ষার পূর্বেই আয়া পদে শিলা ও নিরাপত্তা কর্মি সানোয়ারকে নিয়োগ দিয়েছেন, এছাড়াও অভিযোগ উঠেছে আরো একজন প্রার্থীর নিকট থেকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।
চাকরির নিয়োগ পরিক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতির বিষয়ে মাদ্রাসা সুপার নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা টেষ্টা করেও পাওয়া যায়নি, এই বিষয়ে সহকারী সুপারের সাথে কথা হলে তিনি জানান, দেখুন স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে এই সব হয়েছে। আমরা কিই বা করতে পারি বলুন। ঝিনাইদহের মাননীয় জেলা প্রশাসকের নিকট ভুক্তভোগী জনগণের দাবি এই নিয়োগ বাতিল করে, সঠিক তদন্ত সাপেক্ষে এই নাটকীয় পরিক্ষার পরিকল্পনা ও বাস্তবায়নকারীকে যথাযথ শাস্তির ব্যবস্থা করে পুনরায় আবেদন সহ পরীক্ষা নেওয়া হোক।