হোম
দুর্ঘটনা

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং ফসল ও ঘরবাড়ি ভেঙে পড়েছে। শুক্রবার রাতের শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে এই ক্ষতি হয়। নিহত বৃদ্ধা চাকাতি বালা পঞ্চগড় পৌরসভার চাঁনপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার বিভিন্ন এলাকার কয়েক শ মানুষ। কারো ঘরবাড়ি আবার কারো দোকানপাট ভেঙে গেছে ঝড়ে। জেলার বোদা, আটোয়ারী ও সদর উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। শত শত গাছপালা উপড়ে রাস্তায় ও ঘরবাড়ির ওপর পড়েছে।

রাত থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে গাছ অপসারণে কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।এদিকে শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসে জেলায় মরিচ, ভুট্টা, গম, পেঁয়াজের বীজসহ ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অনেকের ঘরের চালা ফুটো হয়ে গেছে শিলাবৃষ্টিতে। অন্যদিকে বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকায়।

ক্ষতিগ্রস্ত অসহায় মানুষরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চানপাড়া এলাকায় ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়লে চাকাতি বালা (৬৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। তিনি তখন ঘরে একাই ছিলেন।এ ছাড়া ধাক্কামারা ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকায় ঝড়ে একটি তিনতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে টিনের ঘরের ওপর পড়ে। এতে ময়নুল ইসলাম ও তার স্ত্রী খুকুমনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন যতক্ষণে গাছ কেটে তাকে উদ্ধার করে দেখেন তিনি মারা গেছেন।এ ছাড়া পঞ্চগড় রেলস্টেশন এলাকার বাসিন্দা মইনুল ইসলাম ও খুকুমনি দম্পতি। মাঝরাতে ঝড়ে পাশের ফ্ল্যাটের ওপর থেকে একটি ইটের দেয়াল ভেঙে পড়ে তার ঘরে। দেয়ালটি ঘরের চালা ভেদ করে তাদের ওপর পড়ে। আহত হন তারা। তাদের চিৎকারে পরিবারের লোকজন মইনুল ও খুকুমনিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের বজ্রাপাড়া এলাকার দরিদ্র ঝালমুড়ি বিক্রেতা আব্দুস সালামের দুটি ঘর ভেঙে পড়েছে ঝড়ে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, গাছ চাপায় একজন মারা গেছেন। এ ছাড়া আমরা ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছি। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছি। অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের টিম।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 1 hour আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 2 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 2 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 11 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 17 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক