admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২১ ৯:১৭ পূর্বাহ্ণ
বাংলাদেশে জার্মানি থেকে এসেছে অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ প্রতিরোধী প্রায় ৮ লাখ, ৭.৯০ লাখ, টিকা। টিকার আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে শনিবার এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
এ সময় বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৫ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৪০ ডোজ করোনার টিকা সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রাণঘাতী এই বৈশ্বিক মহামারি মোকাবেলায় এখন পর্যন্ত দেশে ৮টি কোভিড-১৯ প্রতিরোধী টিকার অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকার অনুমোদিত করোনাভাইরাস প্রতিরোধী টিকাগুলো হলো— অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা, সিনোফার্ম, জনসন এন্ড জনসন, সিনোভ্যাক, কোভিশিল্ড এবং স্পুটনিক-ভি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||