admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২০ ৮:৫৭ পূর্বাহ্ণ
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিকে (জাপা) একমাত্র সম্ভাবনাময় দল হিসেবে দাবি করেছেন জাপার নবনিযুক্ত মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। আজ বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
জাপার নবনিযুক্ত মহাসচিব বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতা বিরাজ করছে। আর সেই শূন্যতা শুধু জাতীয় পার্টিই পূরণ করতে পারবে। শিগগিরই জাপা আরো সুসংহত ও ঐক্যবদ্ধ হয়ে দেশের রাজনীতিতে দুর্ভেদ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।
তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে। আসনগুলোতে একক প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। তাছাড়া জাতীয় পার্টি হরতাল, জ্বালাও-পোড়াও এবং ধংসাত্মক রাজনীতি পছন্দ করে না।
প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট ও বন্যা পরিস্থিতির উন্নতি হলেই জাতীয় পার্টি সারাদেশে সংগঠনকে আরো শক্তিশালী করতে কর্মসূচি দেবে। প্রতিটি শাখা কমিটিতে সম্মেলনের মাধ্যমে পুনর্বিন্যাস করা হবে, যোগ করেন তিনি।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।