admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ
জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বে মুজিবুল হক চুন্নু। দলের কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির, জাপা, নতুন মহাসচিব করা হয়েছে। তিনি দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হবেন। শনিবার, ৯ অক্টোবর, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ, জিএম, কাদের তাকে মহাসচিব ঘোষণা করেন।
জাপার মহাসচিব হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু বলেন, দলের চেয়ারম্যানের, জিএম কাদের, সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। এখন আমার প্রধান কাজ হলো দলকে আগামী নির্বাচনের জন্য উপযোগী করে তোলা। অর্থাৎ দলকে শক্তিশালী ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।
উল্লেখ্য, মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ অক্টোবর মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।