হোম
নির্বাচিত কলাম

রাবিতে শিক্ষক ফোরামের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক, ব্যুরো প্রধান রাজশাহীঃ রাবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর উদ্যোগে ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড.এফ.নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড.মোঃ মাসুদুল হাসান খান (মুক্তা) এর সঞ্চালনায় “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের” এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও মেয়র, জনাব মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী (অবঃ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি, এবং এ্যাড. শফিকুল হক মিলন, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরমের উপদেষ্টা প্রফেসর ড. সায়েদুর রহমান পান্নু, কলা অনুষদের ডীন ও ফোরামের উপদেষ্টা প্রফেসর ড. ফজলুল হক, ফোরামের সাবেক সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রশীদ, জিও সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. খোন্দকার ইমামুল হক সানজিদ, প্রফেসর ড. জি এম শফি।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী এবং জনতার এক মিলিত বিপ্লবের মাধ্যমে দেশ বিরোধী প্রতিক্রিয়াশীল কুচক্রীদের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিলেন আমাদের প্রিয় নেতা তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমান। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেদিন রক্ষা করা সম্ভব হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র। দেশের মানুষ আজ মোটেও ভাল নেই। ২০১৪ সালের ভোটারবিহীন প্রহসনের নির্বাচন এবং ২০১৮ সালের মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা ধারাবাহিক ভাবে ক্ষুন্ন করা হয়েছে এবং জনবিচ্ছিন্ন একটি লুটেরা গোষ্ঠী দেশ ও জনগনের কাঁধের উপর সিন্দাবাদের ভূতের মত চেপে বসে আছে।
প্রশাসন, বিচার বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সর্বত্র নির্লজ্জ দলীয় করণের ফলে দেশজুড়ে আজ অদক্ষতা, অচলাবস্থা ও চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সামগ্রীকভাবে বাংলাদেশকে একটা অকার্য্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চালাচ্ছে এই দেশ বিরোধী অবৈধ সরকার। বাংলাদেশের মানুষের অনেক সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে সংকীর্ন দলীয় স্বার্থে একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে প্রলম্বিত করে চিরস্থায়ী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা।

বক্তারা আরও বলেন, আজকে যখন ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি। মিথ্যা মামলায় বিরোধী দলমতকে স্তব্ধ করার জন্য তাকে কারাগারে প্রেরণ করা হয় এর কঠোর সমালোচনা করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বক্তারা পাশাপাশি অবিলম্বে আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন বক্তারা।

এছাড়াও উক্ত আলোচনা সভায় বিজ্ঞান অনুষদের ডীন ও ফোরমের উপদেষ্টা প্রফেসর ড. শাহেদ জামান, ফোরমের উপদেষ্টা প্রফেসর ড. মতিয়ার রহমান, প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, প্রফেসর ড. আমিনুল হক, প্রফেসর ড. নুরুল হক মোল্লা, বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদুল ইসলাম, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুল আলীম, প্রফেসর ড. রেজাউল করিম, অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম সাজিদ, প্রফেসর ড. পারভেজ আজাহারুল হক প্রিন্স, প্রফেসর ড. সাবিরুজ্জামান সুজা, প্রফেসর ড. আনিসুর রহমান, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, প্রফেসর ড. আমিরুল ইসলাম, প্রফেসর ড. সারোয়ার জাহান লিটন, প্রফেসর ড. জি.এম সফি, প্রফেসর ড. কামরুজ্জামান, প্রফেসর ড. আরিফুল ইসলামসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আরো অনেক সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের স্থানীয় সম্পাদক, রাজশাহী ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান, সাপ্তাহিক বাংলার বিবেকের স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট, দৈনিক উত্তর কোণ এর স্টাফ রিপোর্টার রাতুল সরকার সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 14 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 21 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক