হোম
অপরাধ

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ছিনতাই বাড়ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ দেড় মাসে শুধু চট্টগ্রাম বিভাগে ছিনতাইয়ের ২০ ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রামের ৩২ নারী ছিনতাইকারী চট্রগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্যণীয় নয় সিটি এলাকার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছে সকল শ্রেণির মানুষ। ছিনতাইকারীদের প্রায় সকলেই নোয়াখালী, বরিশাল, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসী বলে ধারণা করছেন প্রশাসন । এছাড়া যে ক’জন চট্টগ্রামের স্থানীয়, তাদের দলে রাখা হয় মূলত এলাকা চেনার সুবিধার্থে। নিত্যনতুন কৌশলে তারা প্রতিনিয়ত ছিনতাই করে বেড়াচ্ছে। গ্রুপের কেউ ধরা পড়লে তারা তাদের কৌশল পাল্টে ফেলে। ছিনতাই কাজে তাদের পছন্দের বাহন সিএনজি টেক্সি, মোটরসাইকেল। তবে ইদানীং প্রাইভেট কার নিয়েও তারা বের হয়।
সিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা তেমন লক্ষ্যণীয় নয়। মাঝেমধ্যে অভিযান ও গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) ১৬ থানা পুলিশ।
ছিনতাইকারী, টানা পার্টি, মলম পার্টি, গামছা পার্টি, অজ্ঞান পার্টির দলনেতা, মূলহোতা গ্রেপ্তার বলা হলেও নগরীতে এসব অপরাধীর দৌরাত্ম্য ঠেকাতে পারছে না পুলিশ। যার কারণে প্রতিদিনই সাধারণ মানুষ ছিনতাইকারী প্রতারকসহ বিভিন্ন অপরাধীদের টার্গেট হচ্ছে। প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ছোট–বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রিকশা থেকে ছোঁ মেরে মোবাইল ও হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনা নিত্যদিনের। টহল পুলিশের তৎপরতা কাগজে কলমে। যার ফলে এই সুযোগটাই কাজে লাগাচ্ছে অপরাধীরা।দু–একটি ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় মামলা করেন না। মামলা হলেও ছিনতাইকারীদের শনাক্ত করতে পারছে না পুলিশ। তবে পুলিশের দাবি গ্রেপ্তার অভিযান ও টহল অব্যাহত আছে। পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরীতে কতজন ছিনতাইকারী রয়েছে তার কোনো সুনির্দিষ্ট তালিকা নেই পুলিশের কাছে। কারা কারাগারে আছে, আর কারা জামিনে বেরিয়ে এসেছে সেই তথ্যের হালনাগাদ নেই। এর সঙ্গে যোগ হয়েছে অপেশাদার ছিনতাইকারী। সিটি এলাকার বিভিন্ন অলিগলিতে সুযোগ পেলেই ছুরিসহ বিভিন্ন অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী ও যাত্রীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। গত জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত শুধুমাত্র সিআরবি শিরীষ তলাকে কেন্দ্র করে বিশটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সিএমপির ওসি কোতোয়ালী মো. জাহিদুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কে বলেন,বিভিন্ন স্পট সম্পর্কে আমার কাছেও অভিযোগ এসেছে। বয়লার কলোনি, লালখানবাজার ও টাইগারপাসের তিনটি গ্রুপ এখানে মূলত মোবাইল ফোন ছিনতাই করে। আমরা গত সপ্তাহে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি গ্রুপকে গ্রেপ্তার করেছি। শুধু সিআরবি এলাকা নয়, নগরীর মুরাদপুর, প্রবর্তক মোড়, ২ নম্বর গেট, কাজীর দেউড়ি, বিবিরহাট, পূর্ব নাসিরাবাদসহ অর্ধশতাধিক স্থানে ছিনতাই হচ্ছে হরহামেশা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষিকা গণমাধ্যম কে জানান, গত মঙ্গলবার দুপুরে টিউশন শেষে বাসায় ফেরার পথে নিউমার্কেট অতিক্রম করার আগেই ছিনতাইকারী ব্যাগ টান দিয়ে দৌঁড় দেয়। লোকজন এসে ছিনতাইকারীকে আটকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। মোবাইলটা পেয়েছি, তবে সেটি নষ্ট হয়ে গেছে। ব্যাগটা পেলেও টাকা ফিরে পাইনি। ঠিক দুই বছর আগেও একই জায়গায় ছিনতাইয়ের শিকার হয়েছি।
ছিনতাইকারীদের হালনাগাদ তথ্য না থাকায়, পুলিশের তৎপরতা কমায় নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো এখন অনিরাপদ। নগরীর বাসিন্দারা জানিয়েছেন, এসব ঘটনা থানায় জানালে তেমন অগ্রগতি হয় না। নামমাত্র ছিনতাইকারী দলের কথিত দলনেতা গ্রেপ্তার করে আনা হয়। কয়দিন পর আবারও নেমে পড়ে অপরাধীরা। এসব ছিনতাইকারীকে নেশাগ্রস্ত ও মাদকসেবী এবং ভবঘুরে বলে আখ্যা দেয় আইনশৃক্সখলা বাহিনী। যার ফলে অপরাধীরা বারবার এমন কর্মকাণ্ড করে পার পাচ্ছে।
সিএমপির সূত্র মতে সিটি এলাকায় ছিনতাই কাজে জড়িতদের অধিকাংশই চট্টগ্রামের স্থানীয় নয়। ছিনতাই গ্রুপগুলোর মধ্যে ঢাকা থেকে দুটি গ্রুপ নিয়ন্ত্রণ করে জামাল–কামাল দুই ভাই। এ দুটি গ্রুপের ৩৫ জন সদস্যের প্রায় সকলেই বরিশালের লোক। রয়েছে নুরুল আলম গ্রুপ, নূর হোসেন গ্রুপ ও আলমগীর গ্রুপ। এ তিনটি গ্রুপ আগে এক থাকলেও পরে অভ্যন্তরীণ কোন্দলে তিনটি গ্রুপ তৈরি করে। নোয়াখালী কেন্দ্রিক গ্রুপ তিনটির সদস্যরা সক্রিয় রয়েছে চট্টগ্রামে। এছাড়া কুমিল্লা জেলার নাঙ্গলকোটের নোয়াপাড়া গ্রামের জসীমের নেতৃত্বে কুমিল্লা গ্রুপ, যশোরের সাইফুল আলম স্বপন গ্রুপ, কুমিল্লার নাজির উদ্দিন নাইজ্যা গ্রুপ, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার রফিক–কবির গ্রুপ, নোয়াখালীর নাজিম গ্রুপ ও নোয়াখালীর আপেল মিন্টু গ্রুপ ছিনতাই করে বেড়াচ্ছে। এর মধ্যে সামপ্রতিক অভিযানে বেশ ক’জন ধরা পড়েছে কিন্তু বাকিরা ঠিকই সক্রিয় রয়েছে।
শীর্ষ সন্ত্রাসী হাত কাটা ইদুর ইন্ধনে চলছে কয়েকটি কিশোর গ্যাং। নগরীর বিআরটিসি বয়লার এভিনিউ কলোনি ও পুরাতন রেলস্টেশন এলাকায় প্রতিদিন সংঘটিত হচ্ছে কিশোর অপরাধ। বহু মামলার আসামি হাত কাটা ইদু কিশোর অপরাধীদের দিয়ে এসব অপরাধ করাচ্ছে।
১০ থেকে ১৬ বছর বয়সী ২০ জনের মতো কিশোর হাত কাটা ইদুর হয়ে কাজ করে। ভাসমান এসব শিশুদের কারও কাজ সকালে মাছ বোঝাই রিকশা–ভ্যান যাবার সময় মাছ চুরি করা, কারও কাজ ফলের ভ্যান থেকে ফল চুরি, রেলস্টেশনের যাত্রীদের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া কিংবা পকেট কাটা অথবা মাদক বিক্রি। রেলওয়ে স্টেশন, বিআরটিসি এলাকায় হাত কাটা ইদুর বেশ কয়েকটি সিন্ডিকেট আছে যারা এ শিশুকিশোরদের দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে।
চট্টগ্রামে নারী অপরাধীদের প্রায় সকলেই ব্রাহ্মণবাড়িয়া এলাকার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল গ্রামটিকে বলা হয় নারী ছিনতাইকারী তৈরির কারখানা! সত্যিই তাই। ধরমন্ডল গ্রামের অন্তত পেশাদার ৩২ নারী ছিনতাইকারীর নোঙর এখন বন্দর নগরে। পাঁচ বছর ধরে চট্টগ্রাম নগর ও শহরতলীতে ছিনতাই করে তারা ‘জাত’ চেনাচ্ছেন। ধরমন্ডল গ্রামের দুই বাড়ির ২৮ নারী ছিনতাইয়ে জড়িত। একটি বাড়ির দুর্ধর্ষ ২০ নারী ছিনতাইকারীর নাম রয়েছে পুলিশের খাতায়। আরেক বাড়ির আছে আটজন। তাদের কারও নামে পাঁচটি, করে মামলা আছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 3 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 5 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক