হোম
অপরাধ

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদাকে হত্যা চেষ্টায় জড়িত মালি রবিউল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৮ পূর্বাহ্ণ

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদাকে হত্যা চেষ্টায় জড়িত মালি রবিউল-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদাকে হত্যা চেষ্টায় জড়িত মালি রবিউল। সরকারি বাসভবনে প্রবেশ করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় রবিউল ইসলাম (৪৩) নামে বরখাস্ত হওয়া এক সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ইউএনও কার্যালয়ের মালি পদে নিযুক্ত থাকা অবস্থায় ৫০ হাজার টাকা চুরির দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গ্রেফতার রবিউল পুলিশের কাছে প্রাথমিকভাবে ইউএনওকে হত্যাচেষ্টায় জড়িত থাকার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বিকালে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ নিয়ে র‌্যাবের কাছে একজন ও পুলিশের কাছে একজন এ হামলার দায় স্বীকার করলেন। এদিকে গ্রেফতার রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, গত শুক্রবার সকালে রবিউলকে গ্রেফতার করা হয়। সে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে। সে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মালি পদে নিযুক্ত ছিল। ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার পর থেকে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিউল ইসলাম নামে সাময়িক বরখাস্ত হওয়া সরকারি কর্মচারীকে আমরা গ্রেফতার করি। গ্রেফতার রবিউল প্রাথমিকভাবে পুলিশের কাছে নিজের দায় স্বীকার করেছে। তার তথ্যের ভিত্তিতে আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি।

এছাড়া তার বক্তব্য ও জব্দ করা আলামত সিসিটিভ ফুটেজের সঙ্গে মিল পাওয়া গেছে। আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে তার রিমান্ড আবেদন করবো। গত ৪ সেপ্টেম্বর আসাদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা (বহিষ্কার) ইউএনওর ওপর হামলার ঘটনায় র‌্যাবের কাছে দায় স্বীকার করেন। আসাদুল সাত দিন ধরে রিমান্ডে ছিল। গতকাল আসাদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে শুক্রবার গ্রেফতার হওয়া রবিউল ইসলামকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে।

এছাড়াও ইউএনওর বাসভবনের নৈশপ্রহরী নাদিম হোসেন পলাশকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে দিনাজপুরে পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ওসি ইমাম জাফরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিউল ৬ দিনের রিমান্ডে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেফতার রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বিকেলে রবিউলকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করে মামলায় তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক রবিউলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক ইসরাইল হোসেন বিকেল পৌনে ৬টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, মামলার তদন্ত কর্মকর্তা রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে ছিলেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, রবিউল ইউএনওর বাসায় মালি হিসেবে কাজ করেন। কাটা হয়েছে মাথার সেলাই এদিকে ইউএনও ওয়াহিদা খানমের মাথার সেলাইও কাটা হয়েছে। এর আগে তার মুখের সেলাই খোলা হয়। মেডিকেল বোর্ড গতকাল শনিবার সকালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার পর্যালোচনা শেষে তার মাথার সেলাই কাটার সিদ্ধান্ত দেয়। বোর্ড জানিয়েছে, ওয়াহিদার শরীরের অবশ হওয়া ডান অংশের উন্নতি হয়েছে। তিনি অবশ হওয়া ডান হাত নিজে নিজে নাড়াতে পারছেন।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান জাহেদ হোসেন জানিয়েছেন, ইউএনও ওয়াহিদা খানম এখন অনেকটাই শঙ্কামুক্ত। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে গতকাল সকালে ওয়াহিদা খানমের পরিস্থিতি সম্পর্কে ডাক্তার জাহেদ গণমাধ্যমকে বলেন, তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। ডান হাতের কনুই পর্যন্ত নাড়াতে পারছেন সলিড (ঘন) খাবার খেতে পারছেন। তবে কেবিনে নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গত ২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন। ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক