হোম
নির্বাচিত কলাম

গ্যাসের লিকেজ থেকে আগুন, অগ্নিদগ্ধ ৩ জনের মৃত্যু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ এপ্রিল, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: ঢাকার ধামরাইয়ে এলপিজি গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে দগ্ধের তিনজন ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

মৃতদের মধ্যে সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সাবেক স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল ইসলামের ছেলে আজ ভোররাতে এইচএসসি পরীক্ষার্থী সোহাগ হোসেন (১৮) মারা যান। এছাড়া গেল রাতে মো. নুরুল ইসলাম ও গতকাল তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) মারা যান। এই পরিবারের একমাত্র মেয়ে নিশরাত জাহান সাথী (২২) বেঁচে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ মার্চ রাত সাড়ে তিনটার দিকে এলপিজি গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে ও ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। ভোরের দিকে সেহরির জন্য রান্না করার জন্য আগুন জ্বালাতেই আগুন রান্না ঘরে ছড়িয়ে পরে। পরে পুরো ফ্ল্যাটে নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে একই পরিবারের ৪ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। পরে গতকাল থেকে আজ পর্যন্ত এদের মধ্যে তিন জন মারা যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, নুরুই ইসলাম শিমুলিয়া ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ছিলেন। তিনি গত ফেব্রুয়ারি মাসের ২৪ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। পরে তিনি নিজ বাড়িতে বসবাস শুরু করেন। গত ২৬ মার্চ রাতে সেহরির সময় সিলিন্ডারের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হন। গতকাল থেকে আজ পর্যন্ত পরিবারটির তিনজনই মৃত্যুবরণ করেন।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলামের দেওয়া তথ্যমতে, মৃত সুফিয়া বেগমের শরীরের ৮০ শতাংশ, নুরুল ইসলামের শরীরের ৪৮ শতাংশ ও ছেলে সোহাগের শরীরের ৩৮ শতাংশ পুড়ে যায়। এছাড়া বেঁচে থাকা পরিবারটির একমাত্র সদস্য নিশরাত জাহান সাথীর শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থার উন্নতি হলেও আশঙ্কা কাটে বলে জানায় চিকিৎসক।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা বলেন, ‘ আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। তবে ঘটনাস্থলে পৌছার আগেই তাদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। আজ জানতে পারি দগ্ধদের মধ্যে তিনজন মারা গেছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 6 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 12 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 13 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক