গল্পের ঘর
গল্পের ঘরে অন্ধকার কেন ?
কিছু আগেও মোমের আলো জ্বলছিল
এলোমেলো কাগজে পুরোনোর গন্ধ
এটা ঠিক জীবনের প্লট নয়
একটা গল্পের ভাবন হলেও এগোনো যেত
পটভুমিকায় একদল বিচিত্র মানুষের স্বপ্ন
উপসংহারে কিছুটা অমিল
মাঝপর্ব হারিয়ে গেছে
যাযাবর মানুষের ভিড়ে …..
কেউ হয়তো রুদালী
কেউ হয়তো সোজার্ন
গল্পের ঘর হয়তো বিচিত্র মানুষের জন্যই …….
সম্পা পাল , শিলিগুড়ি