হোম
নির্বাচিত কলাম

খাদ্য গুদামের আমন চালের বস্তা পরিবর্তন করে ইব্রিড ধানের চাল রাখার অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার খাদ্য গুদাম থেকে আমন চালের বস্তা বের করে সেখানে হাইব্রিড ধানের চাল রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে ঠাকুরগাঁও জেলা খাদ্য বিভাগ। তবে কি পরিমাণ চাল বদল করা হয়েছে । তা জানা যায়নি। গুদামের কর্মচারীরা বলেছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি ) প্রণব কুমার গোস্বামী এ বস্তা বদল করার সঙ্গে জড়িত। ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০২১-২২ আমন মৌসুমে ঠাকুরগাঁও সদর চাল কল মালিকদের কাছ থেকে ৮ হাজার ৬৫২ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়।

খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সূত্রে জানা গেছে, চলতি মাসে ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া এলাকার হবিবর রহমান খাদ্য বান্ধব কর্মসূচি চাল পান। বস্তা খুলে গুটি চালের বদলে তিনি হাইব্রিড ধানের চাল দেখতে পান। পড়ে তিনি বিষয়টি খাদ্য গুদামের শ্রমিকদের জানান, এটা নিয়ে কানাঘুষার এক পর্যায়ে বিষয়টি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের কানে চলে যায়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক তখন খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলামকে ডেকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন, মনিরুল ইসলাম ঘটনাটি যাচাই করতে বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মনকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে দেন। ২০ অক্টোবর তদন্ত শুরু করে কমিটি, তদন্ত শেষ হয় ২৩ অক্টোবর প্রতিবেদন জমা দেয় কমিটি। তদন্তে কমিটির প্রধান নিখিল চন্দ্র বর্মন জানান, তদন্ত কমিটিকে কেবল চাল বদল করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছিল।

তারা এর  সত্যতা পেয়েছেন। তবে কি পরিমাণ চাল বদল করা হয়েছে। তা তাঁরা জানতে পারেনি। গুদামের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুদামের একটা খামালে ৪ হাজার ৪০০ বস্তা থাকে। খামালের চারিদিকে আমন চালের বস্তা রেখে ভিতরে হাইব্রিড চালের বস্তা সাজিয়ে রাখা হয়। এ কারণে বাইরে থেকে তা বোঝার উপায় থাকে না। তাদের কাছে তথ্য আছে, ২ হাজার ৮০০ বস্তা (৩০ কেজির বস্তা) চাল বদল করা হয়েছিল। সেটা হিসাব করলে দাঁড়ায় ৮৪ মেট্রিক টন চাল। এর মধ্যে কিছু বস্তার বিতরণ করা হয়েছে। এখনো গুদামে প্রায় ১ হাজার ৫০০ বস্তা হাইব্রিড ধানের চাল আছে। গত ২০২১-২২ মৌসুমে আমন চাল কেনার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার খাদ্য গুদামে ওসি, এল এসডি’র দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ সাহা।

পরে তিনি বদলি হয়ে যান। সে পদে ৩ মার্চ যোগ দেন প্রণব কুমার গোস্বামী, চাল বদল করার অভিযোগ সম্পর্কে প্রণব কুমার গোস্বামী বলেন, তিনি এখানে যোগ দেওয়ার পর গুদামে অনিয়ম বন্ধ হয়ে গেছে বলে  সবাই তাকে সরাতে নানা ষড়যন্ত্র করছেন। যে তদন্ত কমিটি করা হয়েছে এর এক সদস্য  এই চাল কেনার সঙ্গে সনাক্ত ছিলেন। এই ষড়যন্ত্রের সঙ্গে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক জড়িত। তিনি যেভাবে চাইছেন সেভাবেই তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বলেন খাদ্য গুদামে চাল বদলের অভিযোগ পেয়ে তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্তে এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে তবে কি পরিমান চাল বদল করা হয়েছে  তা নির্ধারণ করা হয়নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর যে ষড় যন্ত্রের কথা বলা হয়েছে, তা ঠিক নয় এই অনিয়মের যাদের সংপিক্ততা পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান বলেন, গুদামের চাল নিয়ে আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল। সেটা দূর হয়নি তবে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি গুদামে যে ধরনের চাল থাকার কথা সেখানে তা ছিল না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 14 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 21 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক