admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০১৯ ১:৪২ অপরাহ্ণ
গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা মোশারফ হোসেন ক্ষমতার জোরে অন্যের গরু জবাই করে সহযোগীদের নিয়ে খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার মাঝুখান এলাকায়। এ ঘটনার খবর সংগ্রহে গেলে ওই যুবলীগ নেতা সংবাদকর্মীদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এ ব্যাপারে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘আমি গরু জবাই করে খেয়েছি তাতে কার কী। আমি মন্ত্রী ফোন দিলেই ধরি না। তোমাদের মতো সাংবাদিকদের কাছে কী জবাব দেব? তা ছাড়া ইউএনওর অনুমতি নিয়েই গরুটি ১০ হাজার টাকা দাম ধরে জবাই করেছি। টাকাগুলো মাদরাসায় দান করেছি।’
মাঝুখান মাদরাসার কোষাধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের জানা নাই, তহবিলে কোনো টাকা জমা হয়নি।’
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. হিরো মিয়া বলেন, ‘যুবলীগ নেতা মোশারফ হোসেনের নামে যে অভিযোগ উঠেছে—তা খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||