admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫৯ পূর্বাহ্ণ
ক্যাম্পাসের বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, পুলিশি টহল জোরদারের নির্দেশ জোরদার। বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ ছাত্রাবাস বন্ধ এবং সারাদেশের সরকারি ও বেসরকারি কলেজ গুলোর ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন নির্দেশনা দিয়েছে।
কলেজে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, টহল জোরদার বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ ছাত্রাবাস বন্ধ এবং সারাদেশের সরকারি ও বেসরকারি কলেজ গুলোর ক্যাম্পাসে পুলিশি টহল জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন নির্দেশনা দিয়েছে।
সম্প্রতি সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নববধূকে গণধর্ষণের ঘটনায় সারাদেশে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। মাউশির উপ-পরিচালক (কলেজ-১) প্রফেসর ড. শাহ মো. আমির আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার দেশের সব সরকারি-বেসরকারি কলেজ অধ্যক্ষদের পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চিঠির নির্দেশনায় বলা হয়েছেঃ
# অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং ক্লাস সংক্রান্ত তথ্য আঞ্চলিক পরিচালককে জানাতে হবে।
# প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে। নিয়মিত পরিদর্শন প্রতিবেদন প্রতিষ্ঠান প্রধানের কাছে দাখিল করতে হবে।
# শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ মনিটরিং ও তাদের অভিভাবকের সঙ্গে সংযোগ রাখতে হবে।
# স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হবে।
# বিনা প্রয়োজনে কলেজ ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
# কলেজের ল্যাবরেটরি, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
# ছাত্রাবাসগুলো বন্ধ রাখার পাশাপাশি সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
# প্রতিষ্ঠানের মূল ফটকের পাশাপাশি সকল প্রবেশপথে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী নিয়োজিত রাখতে হবে।
# স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে কলেজ ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করতে হবে।