হোম
কবিতা

ক্যামেরায় ধরা পড়ল পরী, এলিয়েন নাকি আরেকটি গুজব?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৯ ১১:০৬ অপরাহ্ণ

alien-mknewsbd

ফাইল ছবি

হুবার বিভিন্ন ভিডিওতে অস্বাভাবিক কিছু বিষয়াদি ঘটতে দেখা গেছে। হঠাৎ করেই জড় কোনো বস্তু নড়ে ওঠা কিংবা বিভিন্ন আকৃতির প্রাণীর উপস্থিতিও দেখা গেছে কিছু ভিডিওতে। অনেকেই দাবি করেন, সেগুলো এলিয়েনের কাজ; আবার কারো দাবি এগুলো জ্বিন-পরী করে আসছে। এবার মার্কিন নারী ভিভিয়ান গোমেজ একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, তার বাড়ির বাইরে রহস্যময় কিছু ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন, সেটা পরী। আবার কেউ বলছেন, ভিডিওতে দেখতে পাওয়া প্রাণী আসলে এলিয়েন। কিন্তু সেই প্রাণীটি কি আসলেই এলিয়েন, পরী নাকি ভিডিওটি কোনো প্রযুক্তির সহায়তায় এভাবে নির্মাণ করা। এদিকে বহু সংবাদমাধ্যম এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে। পাঠকদের অনেকেই সরলভাবে তা বিশ্বাসও করেছে। তবে ভিডিওটি নিয়ে বেশ কিছু প্রশ্নও উঠেছে। প্রযুক্তির এই চরম উৎকর্ষতার যুগে এসে বিষয়টির ব্যাখ্যা জরুরি হয়ে পড়েছে। ভিডিওটিতে দেখতে পাওয়া প্রাণীটি এলিয়েন কিংবা পরী না হলে, ঠিক কী কারণে এ ধরনের দৃশ্য তৈরি হলো তার ব্যাখ্যা দরকার। ভিডিওটি সম্পাদনা করা কিংবা কোনো কৌশলে ধারণ করা কিনা সেটাও জানা দরকার।

গোমেজ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, রবিবার সকালে ঘুম থেকে উঠে আমার বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে এটি দেখতে পাই এবং এ ব্যাপারে পরিষ্কারভাবে জানতে চাই … ভিডিওতে থাকা প্রাণীটি আসলে কি? তিনি আরো বলেন, প্রথমে আমি সামনের বারান্দায় একটি ছায়া দেখতে পাই। এরপর বিষয়টি লক্ষ করি। কেউ কি তাদের ক্যামেরায় এ ধরনের কিছু দেখেছে? অথচ আরো দুই ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। গোমেজের পোস্টে এক ব্যক্তি কমেন্ট করেছেন, এলিয়েন নেমে এসেছে। কেউ বলেছেন, একটি বাচ্চা মজা করে এভাবে সেজেছে। একজন লিখেছেন, ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, হাফ প্যান্ট পরে সারা গায়ে আটা মেখে একটি বাচ্চা ভেংচি কেটে ক্যামেরার সামনে দিয়ে হেলেদুলে হেঁটে যাচ্ছে। এমনকি সেই বাচ্চার মাথায়ও কিছু একটা বাঁধা আছে। গোমেজকে একজন প্রশ্ন করেছেন, আপনার ছেলের কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে? তবে গোমেজ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি জানেন না আসলে সেই ভিডিওতে দেখতে পাওয়া প্রাণীটি কে বা কি?

প্রযুক্তিবিদরা মনে করছেন, চলচ্চিত্রের টেকনিক ও টেকনোলজির উন্নয়নের কারণে এ ধরনের ভিডিও ধারণ করা সম্ভব হয়েছে। এলিয়েন কিংবা পরী নয়, বরং কোনো বাচ্চাকে এলিয়েনের মতো করে মেকাপ করিয়ে দেয়ার পর কায়দা করে ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওটি আসল নাকি বানানো, তা জানার জন্যও বিভিন্ন ধরনের অ্যাপস ও ওয়েবসাইট রয়েছে। সেরেলে, ফটো ফরেনসিক এবং গুগলে রিভার্স ইমেজে সার্চ দিয়ে ছবির বিস্তারিত তথ্য জানা যায়। এমনকি ভিডিওটি সর্বপ্রথম কখন, কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেটাও জানা সম্ভব ইনভিড ভেরিফিকেশন প্লাগইন ব্যবহার করে। তবে দুর্ভাগ্যবশত এই ভিডিওটি সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারেনি ইনভিড ভেরিফিকেশন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 14 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক