admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
অয়নিকা চৌধুরী, ঝিনাইদহ রিপোর্টারঃ অভিনব কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে, কোটচাঁদপুরের প্রতারক আজিজুর রহমান।প্রতারক আজিজুরের পিতার নাম, মহিদুল ইসলাম, মাতার নাম, জাহানারা বেগম ঠিকানা ইকড়া গ্রাম। নোয়াখালী থেকে প্রতারণরা শিকার রাহাদুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং ইউনিয়ন চেয়ারম্যান বরাবর একটি চিঠি এবং কিছু ডকুমেন্টস পাঠান, চিঠিতে বিস্তারিত ঘটনার বর্ননা সহ প্রতারক আজিজুরের বিচার চেয়ে আবেদন করেন।
প্রতারক আজিজুর রহমানকে পুলিশে ধরিয়েদিন,সহযোগিতা চেয়েছেন প্রতারনার শিকারন নোয়াখালীর রাহাদুল ইসলাম।
করোনা কালিন সময়ে প্রতারক আজিজুর রহমান একটি ভুয়া ফেসবুক আইডিতে মশলা বিক্রয়ের বিজ্ঞাপন দেই,সেখানে সে উল্লেখ করে ভারত থেকে মশলা আমদানি করে সে স্বল্প লাভে বিক্রয় করে। বিজ্ঞাপন দেখে নোয়াখালীর রাহাদুল তার সাথে যোগাযোগ করলে, নানান কৌশলে তার কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় তিন লক্ষ টাকা বিভিন্ন বিকাশ নাম্বারে গ্রহন করে আর রাহাদুলকে একটু গোডাউন ভাড়া করতে বলে, রাহাদুল একলক্ষ বিশ হাজার টাকা অগ্রিম দিয়ে নোয়াখালীতে মালামাল রাখার জন্যে একটি গোডাউন ভাড়া করেন।
কিন্তু প্রতারক আজিজুর, বিভিন্ন তালবাহানা করতে থাকে,আজকে রাস্তায় পুলিশে গাড়ি ধরেছে,ভুল করে আপনার মাল সাভারে চলে গেছে এই সব বরে রাহাদুলকে বিভিন্ন স্থানে পাঠিয়েও হয়রানি করে। কিন্তু আজিজুর কোনো পন্য রাহাদুলকে দেয়না।
নোয়াখালির রাহাদুল ইসলাম প্রতারণার বিষয়ে বুঝতে পেরে টাকা ফেরত চাইলে,শুরু হয় হুমকি ধামকি।এমতাবস্থায় প্রতারনার শিকার রাহাদুর ইসলাম ঝিনাইদের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।
রাহাদুলের বর্তমান অবস্থা খুবই সচনিয়। প্রতারনার শিকার হয়ে সর্বমোট প্রায় সাড়ে চার লক্ষ টাকা হারিয়ে অনেকটাই ভেঙ্গে পড়েছে। ঝিনাইদহের Rab-6, পুলিশ প্রশাসন এবং সি,আই,ডির কাছে রাহাদুল ইসলাম আকুল আবেদ করেছেন প্রতারক আজিজুর রহমানের বিচার করে তার টাকাগুলো ফেরত দেবার জন্যে।