হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রাম রাজারহাটে বিদ্যানন্দে ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ঢিলেঢালা প্রচার-প্রচারনা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মে, ২০২১ ৩:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে ঢিলেঢালা ভাবে চলছে নির্বাচনী প্রচারণা। অন্যান্য ইউনিয়নের মত ভোটারদের তেমন আগ্রহ লক্ষ করা যায়নি। এই ইউনিয়নের বেশী অর্ধেকেই তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ায় অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন।

দিন আনে দিন খাওয়া মানুষ পরিবার পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে ঘুরে জানা যায় এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫জন প্রার্থী মধ্যে চারজনেই আওয়ামীলীগের নৌকা প্রত্যাশী শুধুমাত্র একজন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনের কথা জানান। বর্তমান চেয়ারম্যান তাইজুল ইসলাম টানা দুইবার থেকে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন।এর আগেও পর্যায়ক্রমে আরও তিনবার বিদ্যানন্দের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সাংবাদিক কে জানান, গতবার নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন।এবারও দলের কাছে নৌকা মার্কা চাইবেন। নৌকা মার্কা নিয়ে পুনরায় নির্বাচিত হয়ে তার অসমাপ্ত কাজ গুলো শেষ করার কথা বলেন। সাংবাদিকের অন্য এক প্রশ্নে বলেন দল যদি মার্কা না দেয় তাহলে যাকে মার্কা দিবে সেই প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়াবেন।বর্তমান বিদ্যানন্দের আলোচিত প্রার্থী আলমঙ্গীর হোসেন তিনি গত দুবার বর্তমান চেয়ারম্যানের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করলেও এবারও নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে নিশ্চিত করেন সাংবাদিক কে। তিনি বলেন শুধু মাত্র বিদ্যানন্দ ইউনিয়নবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা তাছাড়া অন্য কোন উদ্দেশ্য আমার নেই। তবে আমি নৌকা মার্কা চাইবো দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে জনগনের সেবা করার জন্য হলেও দল আমাকে নমিনেশন দিবেন। বিদ্যানন্দের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং বর্তমান আওয়ামীলীগের সভাপতি একাংশ নজরুল ইসলাম বসুনিয়া এবারের নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশা করে বলেন আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম রিলিফ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। শুধু তাই নয় ৭৫ পরবর্তী রাজারহাট উপজেলার নির্যাতিত নেতাদের মধ্যে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী স্যারের পরেই তার স্থান।

তিনি দেশ ও দলের জন্য যে অবদান রেখেছেন তার বিনিময়ে আওয়ামীলীগের নেতাদের কাছে যথাযোগ্য সম্মান টুকুও পাইনি। তাই এবার দল আমার পরিবার কে মুল্যায়ন করে কিছুটা হলেও বাবার অবদানের মুল্যায়ন করবেন। অপর প্রার্থী আখতার আহসান রতন তিনিও বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এবং বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একাংশ এর দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি রাজারহাট মডেল কৃষি ডিপ্লোমা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।তিনি সাংবাদিক কে জানান ছাত্রলীগের রাজনীতি থেকে এখন অব্দি দলের জন্য অনেক ত্যাগ ওনির্যাতনের স্বীকার হয়েছি। মানুষের জন্য রাজনীতি করি তাই আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কা চাইবো। দল মার্কা দিলে অবশ্যই নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ বির্নিমানে অগ্রনী ভুমিকা পালন করবো। জাতীয় পার্টির একক প্রার্থী সোহেল রানা বাবু তিনি সাংবাদিক কে জানান, কুড়িগ্রাম দুই আসনের এমপি মহাদয় ইতিমধ্যে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাকে জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করেছেন। আমি আশাবাদী আমি বিজয়ী হবো।তিনি সাংবাদিক কে আরও বলেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর উপজেলা পরিষদের নির্বাচনেও অংশ গ্রহণ করার পরিকল্পনা আছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 16 hours আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 2 days আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 2 days আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 2 days আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 4 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক