admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৩শে জুন রবিবার বিকেল ৬টায় রাজারহাট মডেল প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও মিষ্টি মুখ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম চাষী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, নাজিম খান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা মিল্টন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগের এক অংশে সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান রোকন, বিদ্যানন্দ ইউনিয়ন যুবলীগের সভাপতি, আওয়ামীলীগের এক অংশে সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল হক বসুনিয়া সহ আওয়ামীলীগের নেতাকর্মী ও উপস্থিত ছিলেন।
রাজারহাট মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ সহ রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।