admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০১৯ ১১:১৩ পূর্বাহ্ণ
কুড়িগ্রাম পুলিশ শনিবার রাতে বিভিন্ন অভিযোগে ৩২জনকে গ্রেফতার এবং ৬টি মামলা দায়ের করেছে। (২০অক্টোবর) রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
জানা যায়, নিয়মিত মামলা ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে শনিবার রাতে পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী ১০জন, নিয়মিত মামলায় ৭জন এবং পূর্বের মামলায় ১৫জনসহ মোট ৩২জনকে গ্রেফতার করে। এছাড়াও মাদক মামলায় ৪জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১জন এবং খুনের মামলায় ১জনসহ মোট ৬টি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, সরকার ঘুষ-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পদ্ধতি গ্রহন করেছে। তারই প্রেক্ষাপটে অভিযান অব্যাহত থাকবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||