admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুন, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা ও মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝার এলাকায়,বানভাসি অসহায় শতাধিক পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে কুড়িগ্রাম সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন,কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জোবেদুল ইসলাম তালুকদার সহ কুড়িগ্রাম জেলা যুবলীগের নেতৃবৃন্দ