admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমর্সূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা যুবলীগের আয়োজনে জেলার উপজেলা ও ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ২৯জুন ২০২১সারাদিন ব্যাপি জেলার সদর উপজেলা, রাজারহাট উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন, ভোগডাঙ্গা ইউনিয়ন, নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে পৃথক পৃথক ভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন ইউনিট যুবলীগের নেতা কর্মিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল হোসেন খান নিখিল ভায়ের নির্দেশে সারাদেশ ব্যাপি যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার উপজেলা ও ইউনিয়ন গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।