admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার দীর্ঘ ১০ বছর পর উপজেলা আওয়ামিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পূর্ণ হয়েছে। উক্ত সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাজাহান খান (এমপি) সাবেক মন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও সমন্নয়ক রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি সাখাওয়াত হোসেন শফিক, এ্যাডভোটেক হুসনে আরা লুৎফা ডালিয়া (সাবেক এমপি) সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, জাকির হোসেন (এমপি) প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাফর আলী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখা, সম্মেলন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোঃ শফিউল আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রাজীবপুর উপজেলা শাখা।
সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হোন আব্দুল হাই সরকার ও নবাগত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কু (চেয়ারম্যান)। উল্লেখ যে, রাত আনুমানিক ১ টায় এই কমিটি আগামী তিন বছরের জন্য ঘোষণা করেন। উক্ত সম্মেলনে শাজাহান খান বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্য বদ্ধ হয়ে এক সাথে কাজ করে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।