admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২১ ৮:৩১ অপরাহ্ণ
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে নাজিম খাঁন ইউনিয়নে এনজিও ফাফাউন্ডেশনের অর্থায়নে স্কুলগামী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতারণ করেন সমবার ১৫ নভেম্বর ২০২১-ইং। ৫ নং ওয়ার্ড রামকৃষ্ণ নাজিমখাঁন বাছড়া ফেডারেশনের উদ্যোগে স্কুলগামী ছাত্রীদের মাঝে বাই সাইকেল তুলে দেন সংস্থাটি।
প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম,বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান,জুলফিকার আলী, অফিসার আর.ডি.আর.এস বাংলাদেশ কুড়িগ্রাম।
সভাপতিত্ব করেন, মোঃ গোলাম রব্বানী। সভা পরিচালনা করেন, মোঃ সাহিদুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক নাজিমখাঁন উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা। বাস্তবায়নেঃ নাজিমখাঁন উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা।