admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবসে নানা কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার ১৪ই ডিসেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ ছাড়াও রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, ওসি তদন্ত প্রাণ কৃষ্ণ দেব নাথ, প্রধান শিক্ষক গোলজার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন,কবিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।