admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২০ ৮:৫৯ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট বাজারে মাস্ক না পরায় ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ নভেম্বর করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এরাতে সরকারী স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে তাসনিমের নেতৃত্বে ১৮ জনকে ১শত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে সঙ্গে ছিলেন রাজারহাট থানার এসআই অনিল চন্দ্র,শাহাদাতসহ সঙ্গীয় ফোর্স।
এসময়ে তিনি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।