admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৩৯ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,সাবেক গণপরিষদ সদস্য মরহুম আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর সহধর্মীনী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির মায়ের জানাযা ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় পারিবারিক করব স্থানে দাফোন সুসম্পন্ন হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আ ন ম ওবাইদুর রহমান, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশীদ ,রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আবুনুর মোঃ আখতারুজ্জামান, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জোবেদুল ইসলাম তালুকদার , কৃষকলীগ নেতা মোমিনুর রহমান, কৃষকলীগ নেতা শাহিন ,কৃষকলীগ নেতা,ছাত্র নেতা সজিব, ফেরদৌস, ডিবি সদস্য রেজাউল, জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজারহাট মডেল প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির,মা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,সাবেক গণপরিষদ সদস্য মরহুম আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর সহধর্মিণী শামছুন্নাহার সোহরাওয়ার্দী (৮০) গতকাল বৃহস্পতিবাররাত ৮ঃ১৫ ঘটিকায় রংপুর ডক্টরস কমিউনিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।