admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে গুরুতর আহত করেছে তারই প্রতিবেশী আবু বক্কর গং। মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদার বাড়ি গ্রামের আবুবক্কর গংদের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
তারই প্রতিবেশী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল হোসেন এর সঙ্গে। গত ০৯/১১/২০২১ইং। সকাল ১০ ঘটিকায় আব্দুল রাজ্জাক দুলাল (৫৫) আবু বক্কর গংয়ের বাড়ির পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় আবু বক্কর গংরা পূর্ব থেকে উৎপেতে থাকা আমিনুর রহমান (২৪) মমিনুল ইসলাম বাবু (২৮) উভয় পিতা আবু বক্কর সিদ্দিক, লিপি আক্তার (৫০) স্বামী আবু বক্কর সিদ্দিক, মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৫), পিতা মৃত কেচু মামুদ,সাং খিতাবখাঁ সহ ৫/৭ জন মিলে দুলালকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় ঘটনাস্থলেই দুলাল জ্ঞান হারিয়ে ফেলে পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় ষোলটি সেলাই হয়।
এ ঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলা নং ০৩/৭২/২০২১-ইং। আসামি আমিনুর রহমান ও মমিনুল ইসলাম জেল হাজতে আটক রয়েছেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকর জানান,বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।