হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজারহাটে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্কুল শিক্ষকের উপর সন্ত্রাসীদের হামলা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী পরাজিত প্রার্থীর ভাইয়ের উপর হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা। স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার ৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৪ ঘটিকায় রাজারহাট হাসপাতাল রোড রেলগেটের সামনে রাজারহাট সদর ইউনিয়নের মটর সাইকেল প্রতিকের পরাজিত প্রার্থী রহিম বাদশার বড় ভাই মকবুল মাস্টারকে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থী এনামুল হকের কর্মী সমর্থকেরা দেশীয় অস্ত্র, রাম দা রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

মকবুল মাস্টার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকলেও চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে কেউ আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সাহস পাননি। পরে এই ঘটনা রাজারহাট থানা পুলিশ জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে আহত মকবুল মাস্টারকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বলেন মকবুল মাস্টার মটর সাইকেলে করে রাজারহাট থেকে পাশ্ববর্তী সিঙ্গের ডাবড়ীর হাট যাচ্ছিলেন। হঠাৎ কিছু চিহ্নিত ভখাটে ছেলেপুলে মকবুল মাস্টারের উপর হামলা করে। পরে পুলিশ এসে আহত মকবুল হোসেন কে হাসপাতালে নিয়ে যান। এঘটনা জানতে প্রতিবেদক রাজারহাট হাসপাতালে মকবুল মাস্টারের কাছে ছুটে যান,গুরুতর আহত অবস্থায় মকবুল মাস্টার হাসপাতালের বেডে কাতরাচ্ছিলেন।

প্রতিবেদকের প্রশ্নের জবাবে মকবুল মাস্টার বলেন আমার ছোট ভাই রহিম বাদশা গত ২৬শে ডিসেম্বর রাজারহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করে হেরে যান,আমি তার ভোট করায় বিজয়ী চেয়ারম্যান এনামুল হকের সন্ত্রাসী বাহিনী আকাশ, কোপা সোহেল, রিয়াজুল, মজিদুল, হৃদয় সহ আরও অনেকে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।

এব্যাপারে রাজারহাট সদর ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী রহিম বাদশা বলেন নির্বাচন পরবর্তী এহেন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। তবে এই বিষয় টা নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আর তাছাড়া যারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছেন তারা রাজারহাট উপজেলার চিহ্নিত সন্ত্রাসী এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন,ঘটনাটি সম্পর্কে আমরা জানি। তিনি আরও জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনি সবকিছু বলা যাচ্ছে না। মামলার পরবর্তীতে জানানো হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 days আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক