admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার শেখ রাসেল স্মৃতি ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৪ জানুয়ারি বিকেল ৫ টায় অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শেখ রাসেল স্মৃতি ক্লাবের প্রতিষ্ঠাতা,প্রধান অতিথি, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি ক্লাবের প্রতিষ্ঠাতা আতিক হাসান মানু, রাজারহাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায় সহ উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।