হোম
অপরাধ

কুষ্টিয়ায় পরাজিত প্রার্থীদের সহিংসতায় দুজন গুলিবিদ্ধ সহ আহত-৯।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ১১:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

মুহিবুল আলম রানা, কুষ্টিয়া থেকেঃ কুমারখালী কুষ্টিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চড় জগন্নাথপুর গ্রামের ১ নং ওয়ার্ডে ও শিলাইদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামে পরাজিত ইউপি সদস্যদের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ জনসহ নারী ও পুরুষ মিলিয়ে ৯ জন আহত হয়েছে। এর মধ্যে চড় জগন্নাথপুরের পরজিত ইউপি সদস্য কাশেম গ্রুপের হামলায় অপর পরাজিত ইউপি সদস্য ইসলাম সর্দারের ভাই সহ দুজন গুলিবিদ্ধ ও অপর একজন আহত হয়েছেন।

সোমবার সকালে চর জগন্নাথপুর ও কল্যাণপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের চড় জগন্নাথপুর গ্রামের হানিফ সর্দার, হোসেন আলী ও আইয়ুব আলী। এবং শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শিরিনা বেগম(৫০), শেফালী খাতুন (৫০), কাজলী খাতুন(৪৮), রিফাত সরকার(৬০), আনারল হক (৩৫) ও আব্দুল হক।

জানা যায়, চরজগন্নাথপুর গ্রামের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসাবে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে পরাজিত দুজন কাশেম ও ইসলাম সর্দার ঘনিষ্ঠ হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারনে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। রোববার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দুজনই পরাজিত হলে সোমবার সকালে এই নিয়ে দুপক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালীন কাশেমের কর্মীরা ৫ রাউন্ড গুলি বর্ষন করলে হানিফ সর্দার ও তার ছেলে হোসেন আলী গুলিবিদ্ধ হন। এবং মজিদ সর্দারের ছেলে আইয়ুব আলী আহত হন।

আহত তিনজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে শিলাইদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামে পরাজিত ইউপি সদস্য মিরাজ হোসেনের কর্মীদের সাথে বিজয়ী ইউপি সদস্য হানিফ মোল্লার কর্মীদের সকাল থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

পরবর্তীতে হানিফ মোল্লার কর্মীরা মিরাজের কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে নারীসহ ৬ জনকে আহত করেছে। এদের মধ্যে আনারুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, দুই এলাকার আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 7 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 14 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 20 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক