admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নির্মাণাধীন গড়াই ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল কুষ্টিয়ার হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। তিনিআমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া বাবর আলী গেট সংলগ্ন তার অফিসে কাজ করার সময় হঠাৎ ফোন কলে তিনি সিঙ্গার মোড়ের দিকে যান। তারপর থেকেই তার ব্যবহৃত তিনটি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। বুধবার সাংবাদিক রুবেলের নিখোঁজ হবার ঘটনায় কুষ্টিয়ায় মানববন্ধন করেন সাংবাদিক মহল।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী গড়াই ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে তার পকেটে থাকা মানিব্যাগের মধ্যে আমাদের নতুন সময় পত্রিকার পরিচয়পত্র দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে।কয়েক মাসে কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলার অবস্থা চরম অবনতি হলেও এ নিয়ে মাথা ব্যাথা নেই কারো। রুবেলের এই হত্যাকাণ্ডের মাধ্যমে কি আবার বার্তা দেওয়া হচ্ছে কুষ্টিয়ায় চরমপন্থী সন্ত্রাসীদের উত্থানের? তবে যে যার জন্য বা যে কারনেই সাংবাদিক রুবেলকে হত্যা করুক বিষয়টি এটা সাংবাদিকদের জন্য উদ্বেগের।
যানাজায় পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। একটা ফোন কল পেয়ে কুষ্টিয়া শহরের বাবর আলী গেট সংলগ্ন পত্রিকা অফিস থেকে বের হন রুবেল। অফিস থেকে বের হয়ে এন এস রোডের ব্যস্ততম মোড় সিঙ্গার মোড়ের দিকে যান তিনি। এমনটাই জানা যায় প্রত্যক্ষদর্শী ও অফিসে থাকা সহকর্মীদের মুখ থেকে। সিঙ্গার মোড়ের দিকে গিয়ে ফিরে এলো না রুবেল, পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর পার্শ্ববর্তী উপজেলার গড়াই নদী থেকে ভাসমান অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করলো পুলিশ। কিন্তু অবাক করা বিষয় সিঙ্গার মোড়ের চারপাশ সিসি ক্যামেরা বেশিষ্টিত এবং আইনশৃঙ্খলা বাহিনীর এতো উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও পাঁচ দিনেও শনাক্ত করতে পারেনি রুবেলকে ডেকে নিয়ে গিয়ে হত্যার সাথে জড়িতদের কাউকে।